২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন দেব বর্মনের জীবনপঞ্জি

শচীন দেব বর্মনের জীবনপঞ্জি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শচীন দেব বর্মনের জীবনপঞ্জি ১৯০৬ অক্টোম্বর ১, কুমিল্লায় এক রাজ পরিবারে জন্ম। ১৯২০ কুমিল্লা থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ ১৯২২ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ১৯২৪ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ পাস। ইরেজিতে এমএ করার উদ্দেশ্যে কলকাতায় গমন। কে সি দে বা কানাকেষ্ঠ'র (মান্না দের কাকা) কাছে গানের তালিম নেয়া শুরু। ১৯২৫ প্রখ্যাত সঙ্গীত গুরু ওস্তাদ বাদল খান, ওস্তাদ আলাউদ্দিন খান এবং ওস্তাদ বিশ্বদেব চট্রোপাধ্যায়ের কাছে তালিম নেন। ১৯২৬/২৭ অল ইন্ডয়া রেডিওতে গান পরিবেশন। ১৯৩২ হিন্দুস্থান রেকর্ড থেকে প্রথম গানের ডিসক প্রকাশ ১৯৩৩ সিনেমায় প্রথম প্লেব্যাক, কিন্তু গানটি নষ্ট হয়ে যায়। পরে ওই গানটি গান পাহাড়ি শ্যানাল । ১৯৩৪ অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স এ যোগদান, সোনার পদক লাভ। ১৯৩৫ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক। তিনকড়ি চক্রবর্তীর 'সাঁঝের পিদিম' ছবিতে। ১৯৩৭ হিন্দি চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক। ১৯৩৮ নর্তকী ও গায়িকা মীরা দেব বর্মনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক। ১৯৩৯ কলকাতায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পুত্র রাহুল দেব বর্মনের জন্ম। ১৯৪৪ স্থায়ীভাবে থাকার জন্য বোম্বে (বর্তমান মুম্বাই) যাত্রা। ১৯৪৭ বোম্বাইয়ে হিন্দি ছবি 'দো ভাই' এর কাজ করেন। ১৯৪৮ হিন্দি ছবি 'রাতদিন' এ কাজ করেন ১৯৪৯ হিন্দি ছবি 'শবনম' এ কাজ করেন ১৯৫০ বোম্বাই ছেড়ে আবার কলকাতায় প্রত্যাবর্তন। অশোক কুমারের সাথে 'দাদামনি' ছবিতে কাজ করেন। ১৯৫৪ 'ট্যাক্সি ড্রাইভার' হিন্দি ছবির জন্য ফিল্মফেয়ার বেস্ট মিউজিক ডিরেক্টর এওয়ার্ড লাভ।ু ১৯৫৭ লতা মঙ্গেশকরের সঙ্গে মনোমালিন্য এবং তার ছোট বোন আশা ভোঁশলের সঙ্গে কাজ শুরু। ১৯৫৮ কিশোর কুমারের ছবিতে কাজ করেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ। এশিয়ান ফিল্ম সোসাইটি এওয়ার্ড। ১৯৬৯ পদ্মশ্রী পদক লাভ ১৯৭১ খার্পা স্বাস্থ্যের জন্য অবসর গ্রহন। ১৯৭২ সেরা গায়ক বিভাগে জাতীয় পুরস্কার লাভ। ১৯৭৩ 'অভিমান' হিন্দি সিনেমার জন্য ফিল্মফেয়ার বেষ্ট মিউজিক ডিরেক্টর এওয়ার্ড লাভ। ১৯৭৫ ৩১ অক্টোবর, মস্তিকে রক্তক্ষরণে মৃত্যু। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬০৬ ঘ