অক্টোবর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত বেশ কিছু গানের স্রষ্ঠা হিসেবেই শচীন দেব বর্মনকে জানেন অনেকেই।
কিন্তু এর বাইরেও তার আরও অনেক পরিচয় আছে, ইতিহাসের ফেরে সেগুলিই হতে পারত তার মূখ্য পরিচয়। এছাড়াও তার জীবন জুড়ে অসংখ্য মজার সব ঘটনা ছড়ানো আছে। এখানে কয়েকটি তুলে ধরা হলো:
খেলাপাগল শচীন দেব বর্মন : সব ভুলে গেলেও কী ভুলতে পারতেন না শচীন কর্ত্তা? টাকডুম টাকডুম বাংলাদেশের ঢোল ? বাংলামায়ের কোল ? খাঁটি বাঙ্গালী মনটার কোণে ওসব তো থাকতোই, তবে ফুটবলও খুব টানতো তাকে। একসময় নিজেও ছিলেন তুখোড় খেলোয়াড়। টেনিস তো এত ভালো খেলতেন যে তার ভেতরে ভারতের অন্যতম সেরা খেলোয়াড়কেও দেখতেন অনেকে। আর নিয়মিত ফুটবল খেলায় সঙ্গীত সাধনার ক্ষতি হতো বলে একবার গুরু কৃষ্ণ চন্দ্র দে তো জানতেই চেয়েছিলেন, " তুমি খেলোয়াড় হতে চাও নাকি সঙ্গীত শিল্পী?" শচীন কর্ত্তা সেদিন সঙ্গীতের দিকটাই নিয়েছিলেন।
তবে খেলাপাগল মনটা বেঁচে ছিল দেহাবসানের আগ পর্যন্ত। শচীন দেব বর্মন ফুটবল আর ইস্টবেঙ্গল বলতে ছিলেন অজ্ঞান। কলকাতা ফুটবলের 'জায়ান্ট' ইস্টবেঙ্গলের প্রতি তার ভালোবাসার একটা দৃষ্টান্ত শুনলে যে কোনো ক্রীড়াপ্রেমীই অভিভূত হবেন। মৃত্যুর আগের প্রায় এক বছর শচীন দেব বর্মন কোমায় ছিলেন। বোধশক্তি আছে বলে কখনো মনেই হতোনা। আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল যেদিন চিরপ্রতিদ্বন্ধী মোহনবাগানকে ৫
bdnews24