২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের প্রথম সংস্ককরণ বিক্রি হয়েছে ৪১ হাজার ডলারে

১৯৯৭ সালে জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের প্রথম বই 'হ্যারি পটার এন্ড দ্য ফিলোসফারস স্টোন' প্রকাশিত হয়। সম্প্রতি প্রথম সংস্করণের একটি বই নিলামে বিক্রি হয়েছে। হার্ডকভারের ওই বইটির মূল্য উঠেছে প্রায় ৪১ হাজার ডলার। বইটির টাইটেল পৃষ্ঠার উল্টোপিঠে জেকে রোলিং স্বাক্ষর করেছিলেন 'জোয়ান রোলিং' লিখে। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

অক্টোবর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১৯৯৭ সালে জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের প্রথম বই 'হ্যারি পটার এন্ড দ্য ফিলোসফারস স্টোন' প্রকাশিত হয়। সম্প্রতি প্রথম সংস্করণের একটি বই নিলামে বিক্রি হয়েছে। হার্ডকভারের ওই বইটির মূল্য উঠেছে প্রায় ৪১ হাজার ডলার। বইটির টাইটেল পৃষ্ঠার উল্টোপিঠে জেকে রোলিং স্বাক্ষর করেছিলেন 'জোয়ান রোলিং' লিখে। খবর মার্কিন ওয়েবসাইটের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি'স এর কাছ থেকে ৪০ হাজার ৩২৬ ডলারে বইটি কিনে নেয়। এ বছর মে মাসে 'ফিলোসফার্স স্টোন' এর একটি বই পঞ্চান্ন হাজার ডলারে নিলাম হয়। বইটির লন্ডনের প্রকাশক ব্লুমসবারি। ১৯৯৮ সালে আমেরিকাতে এই বইটিই 'হ্যারি পটার এন্ড সোরসরার্স স্টোন' নামে প্রকাশিত হয় এবং তুমুল সাড়া ফেলে। এই সিরিজের সপ্তম বই 'হ্যারি পটার এন্ড দ্য ডেথলি হ্যালোজ' এ বছর জুলাইতে প্রকাশিত হয়। এটি বিশ্বজুড়ে প্রায় ৪'শ মিলিয়ন কপি বিক্রি এবং ৬৪টি টি ভাষায় অনূদিত হয়েছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ এমআইআর/১৯৩৯ ঘ