২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লতা মুঙ্গেশকার অ্যাওয়ার্ড পেলেন খৈয়াম

সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০৭ সালে লতা মুঙ্গেশকার অ্যাওয়ার্ড পেলেন সংগীত পরিচালক খৈয়াম। গত শুক্রবার এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেয়া হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০৭ সালে লতা মুঙ্গেশকার অ্যাওয়ার্ড পেলেন সংগীত পরিচালক খৈয়াম। গত শুক্রবার এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেয়া হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। পুরস্কার হাতে নিয়ে অনেক স্মরণীয় গানের সুরকার খৈয়াম বলেন, "সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি আবার কাজ শুরু করব। ইদানিং কালের গান আসল নয়। এগুলো রিমিক্স ও পপ। এই সব গান আমাদের ভারতের উঁচু সংস্কৃতির অংশ নয়। আসল গানের ম্যাজিক আবার ফিরিয়ে আনা জরুরী।" তিনি তার স্ত্রী জগজিৎ সিং কাউর ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, "আমার স্ত্রী না থাকলে আমি গত ৬০ বছরে এত দূর আসতে পারতাম না। আমি তাকে এবং তার পরিবারকে ধন্যবাদ জানাই। কারণ ধনী পরিবার থেকে সে না এলে আমার যে কোন ব্যাপার নিয়ে সে খুঁত খুঁত করতো না। তার সমালোচনাই আমাকে ভাল কাজ করার উৎসাহ যুগিয়েছে।" ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার কর্তৃক এই পুরস্কার দেয়া হয়। এই পুরস্কারের মূল্যমান একটি ট্রফি, মেধার সনদপত্র এবং এক লাখ ভারতীয় রূপী। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮২৮ ঘ