অক্টোবর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২৫ অক্টোবর মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে হয়ে গেল তারকা ঝলমলে 'এমটিভি লিক্রা স্টাইল এওয়ার্ডস ২০০৭' এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। বলিউড সুপারস্টার শাহরুখ খান পেলেন এমটিভির মহা স্টাইল আইকন এওয়ার্ড। খবর ভারতীয় ওয়েবসাইটের।
কালো ট্রাউজার, শার্ট ও হালকা বাদামী রঙের কোট পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। পুরস্কার নেয়ার পর উন্মাতাল দর্শকের উদ্দেশ্যে হাত নেড়ে শাহরুখ বলেন "পুরস্কারটি পেয়ে আমি সম্মানিত বোধ করছি।"
পুরস্কারটি কিং খানের হাতে তুলে দিতে মঞ্চে হাজির হন 'চাক দে ইন্ডিয়া' ছবির মেয়েরা ছবিতে যাদের কোচ ছিলেন শাহরুখ।
শাহরুখ সকৌতুকে বলেন, "আমি সবসময় কালো ড্রেস পরি। ফলে কেউ বুঝতে পারে না যে আমি একই পোশাক বার বার পরছি। কিংবা মনে করেন সাদা শার্ট আর ব্লু জিনস, যে কোন সময় বন্ধুদের কাছ থেকে ধার করে পরা যায়, আর দেখতেও খারাপ লাগে না।"
অনুষ্ঠানে সর্বাধিক স্টাইলিশ ছবির পুরস্কার পেয়েছে 'ধুম-২' । ধুম-২ ছবির জন্য সবচেয়ে স্টাইলিশ নারী ও পুরুষ হিসেবে পুরস্কর পান ঐশ্বরিয়া এবং হৃত্বিক রোশান। রুপালি পর্দার সেরা জুটি হিসেবেও পুরস্কৃত হন অ্যাশ ও হৃত্বিক।
সেরা স্টাইলিশ বডি ও নিউ লুক ক্যাটাগরিতেও পুরস্কৃত হন হৃত্বিক।
শিমাক দেবারের কোরিওগ্রাফ করা 'ক্রেজি কিয়া রে' পায় বছরের সেরা স্টাইলিশ গানের পুরস্কার। আর গোবিন্দকে দেয়া হয়েছে 'স্টাইলিশ কামব্যাক এওয়ার্ড'। অভিনয় থেকে রাজনীতিতে যোগ দিয়ে আবার বলিউডে ফিরে এসেছেন এই বলিউড তারকা।
পুরস্কারপ্রাপ্তরা নির্বাচিত হয়েছেন একটি বিচারক প্যানেল এর রায়ে। ওই প্যানেলে ছিলেন ফারাহ খান, নেহা ধুপিয়া, রাঘবেন্দ্র রাঠোর, রামোনা নারাঙ, শীতল মালহার, রোহিত বল , প্রহ্লাদ কাক্কার, মানবীরাজ খোসলা, আম্বিকা পিল্লাই, নারেন্দ্র কুমার আহমেদ এবং মিকি কন্ট্রাক্টর।
অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ছিলেন এমটিভির ভিজে সাগরিকা,সাইরাস ব্রোচা এবং সাইরাস সাহুকার। শাহরুখ অভিনীত 'ওম শান্তি ওম' ছবির নায়িকা দীপিকা পাড়
bdnews24