বান্দরবান, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রথ বিসর্জনের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে মারমা জনগোষ্ঠীর অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে।
উৎসবের শেষ দিনে ছিল আকর্ষণীয় রথযাত্রা ও ফানুস উড়ানোর আয়োজন।
মারমারা বিশেষ কায়দায় রথ (কাঠের তৈরি ময়ূর চিহ্নিত বাহন) তৈরি করে তাতে বুদ্ধ মূর্তি স্থাপন করে রথটি নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রাসহ পুরো শহর ঘুরে উজানীপাড়ায় সাঙ্গু নদীতে বিসর্জন দেয়। ওই সময় নারী-পুরুষ-শিশু সবাই মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় গৌতম বুদ্ধকে।
আর এর মধ্য দিয়েই শেষ হয় সপ্তাহব্যাপী এ উৎসব। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল- 'ওয়াগ্যোয়াই এর উচ্ছলতায় প্রাণে প্রাণ মিলিয়ে দাও'।
তিন মাস বর্ষাবাসের (উপোস) পর মারমা আদিবাসীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব পালন করে প্রতি বছর। মারমা স
bdnews24