অক্টোবর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতে চলচ্চিত্রে প্রায় ৯০ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে। আর এই দীর্ঘ ইতিহাসে ভারতের বিখ্যাত কাপুর পরিবারের আছে ঐতিহ্যবাহী অবদান। কারণ ৬০ বছর ধরে এই পরিবার চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত। আর তাই নির্মাতা রাজ কাপুরের মেয়ে রিটু নন্দা চান তাদের পরিবারের এই অবদানের আর্ন্তজাতিক স্বীকৃতি। তিনি ভাবছেন গিনেজ বুক কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে যোগাযোগ করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
রিটু তার বাবা রাজ কাপুরকে নিয়ে লেখা 'রাজ কাপুর' নামের বই উদ্বোধন করেন। এই বইটি ২০০২ সাথে প্রকাশিত 'রাজ কাপুর স্পিকস' এর ক্ষুদে সংস্করন। ১৯৮৮ সালে রাজ কাপুর মারা যাওয়ার একবছর পর তার সার্বিক অবদান নিয়ে এই বইটি লিখিত হয়। এই অনুষ্ঠানে রিটু নন্দা জানান, "ভারতের ৯০ বছরের চলচ্চিত্রের ইতিহাসে কাপুর পরিবার ৬০ বছর ধরে তাৎপর্যপুর্ণ অবদান রয়েছে। তাই আমি সত্যি সত্যিই গিনেজ বুক কর্তপক্ষের সাথে যোগাযোগের কথা ভাবছি।"
এদিকে এই বইটি প্রকাশ করা ছাড়াও কাপুর পরিবারের অনেক সদস্য এখনো চলচ্চিত্রের সঙ্গে জড়িত। যেমন ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের ডেব্যু ছবি 'সাররিয়া' নির্মিত করছেন সঞ্জয় লীলা বানসালী।
অনুষ্ঠানে নন্দা আরো জানান, "এই বইটি রাজ কাপুরের ছবির মতোই সাধারণ মানুষের জন্য। বইটা তাদের জন্য যারা এই অভিনেতাকে মনে প্রানে ভালোবাসতো।"
অনুষ্ঠান শুরুর আগে তারা বইটি প্রেসিডেন্ট প্রতিভা পাতিলকে উপহার দেন। রাজ কাপুরের ছেলে ঋষি কাপুর জানান, "ফার্ষ্ট লেডি এই বইটি গ্রহন করেছেন এবং আমাদের আর্শীবাদ করেছেন এজন্য আমি গর্বিত বোধ করছি।"
তিনি আরো বলেন, "আমরা সবাই ভীষনভাবে বাবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। হিন্দি চলচ্চিত্রে তার অবদান অপরিমেয়। এই বইটি তার জীবনের কিছু অজানা দিককে উন্মোচন করবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/১১৫৯ ঘ.
bdnews24