২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংকনা ও ইরফান টিচার'র্স অ্যাচিভমেন্ট এওয়ার্ডের জন্য মনোনীত

পৃথিবীর চতুর্থ বৃহত্তম স্পিরিট (মদ) উৎপাদনকারী প্রতিষ্ঠান বিম গ্লোবাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন। প্রতিবছর এই প্রতিষ্ঠান টিচার্স অ্যাচিভমেন্ট এওয়ার্ড দিয়ে থাকে। এবছর সপ্তম বার্ষিক টিচার্স অ্যাচিভমেন্ট এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কংকনা সেন শর্মা এবং ইরফান খান। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 06:06 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

অক্টোবর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পৃথিবীর চতুর্থ বৃহত্তম স্পিরিট (মদ) উৎপাদনকারী প্রতিষ্ঠান বিম গ্লোবাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন। প্রতিবছর এই প্রতিষ্ঠান টিচার্স অ্যাচিভমেন্ট এওয়ার্ড দিয়ে থাকে। এবছর সপ্তম বার্ষিক টিচার্স অ্যাচিভমেন্ট এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কংকনা সেন শর্মা এবং ইরফান খান। খবর ভারতীয় ওয়েবসাইটের। এই পুরস্কার প্যানেলে বিচারক হিসেবে রমেশ সিপ্পি, শ্যাম বেনেগাল এবং ওস্তাদ আমজাদ আলী খান আছেন। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন দেবেন্দ্র রাজ অঙ্কুর, জগজিৎ সিং, ক্রি শ্রীকান্ত, মিলকাহ সিং, ওএস কানয়ার, প্রালাদ কাক্কার, প্রিতিশ নন্দী এবং এসএম দত্ত। উপদেষ্টারা এ বছর মনোনয়নের ক্ষেত্রে নানাভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। টিচার্স অ্যাচিভমেন্ট এওয়ার্ড ২০০৭ এর এন্টারটেইনমেন্ট শাখায় (বিনোদনের) মনোনীতরা হচ্ছেন ইরফান খান, কংকনা সেন শর্মা, রাজকুমার হিরানি, শান এবং ভিশাল ভার্ডয়াজ। ১৭ নভেম্বর মুম্বাইয়ে তাজ হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/২৩৫৮ ঘ.