২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বড় বার্গারটি খেল এক পাল শুকর!

অধুনা শহরের জীবনযাত্রায় যে সব ফার্স্ট ফুড ভোক্তাদের পছন্দের শীর্ষে রয়েছে তার মধ্যে বার্গার অন্যতম। আর সেই বার্গার যদি হয় পঞ্চাশ ফুট বড়, তাহলে তার প্রতি বিশেষ আকর্ষণ তো থাকতেই পারে। এমনই এক বার্গার তৈরি করেছিলেন শ্রীলংকার ক'জন শেফ। কিন্তু দুর্ভাগ্যজনক, বার্গারপ্রেমিক মানুষ নয়, সেটির সিংহভাগ ভোগ করেছে কতগুলো শুকর। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

অক্টোবর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অধুনা শহরের জীবনযাত্রায় যে সব ফার্স্ট ফুড ভোক্তাদের পছন্দের শীর্ষে রয়েছে তার মধ্যে বার্গার অন্যতম। আর সেই বার্গার যদি হয় পঞ্চাশ ফুট বড়, তাহলে তার প্রতি বিশেষ আকর্ষণ তো থাকতেই পারে। এমনই এক বার্গার তৈরি করেছিলেন শ্রীলংকার ক'জন শেফ। কিন্তু দুর্ভাগ্যজনক, বার্গারপ্রেমিক মানুষ নয়, সেটির সিংহভাগ ভোগ করেছে কতগুলো শুকর। খবর ভারতীয় ওয়েবসাইটের। শ্রীলংকার থীরুভানান্থাপুরামে ঘটেছে এই ঘটনা। সেখানকার উদয়া সমুদ্র হোটেলের আয়োজনে কভালাম টুরিস্ট রিসর্টে মঙ্গলবার এই বার্গারটি বানানো হয়। বার্গারটি তৈরি করতে সর্বমোট ৪২জন রন্ধনশিল্পীকে খাটতে হয়েছিল। সাধারণ দর্শক এবং বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকার লোকজন বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করছিল সেটি দেখার জন্য। কিন্তু বিধিবাম, এত বড় বার্গারটি বানাতে একটু দেরি হয়ে যাওয়াতে অবশেষে সবাই ধৈর্য্য হারিয়ে ফেলল। রাত দশটা নাগাদ বার্গারটি তৈরি হয়ে গেলেও এক ঘন্টা আগেই, অর্থ্যাৎ রাত নয়টার সময় সবাই চলে গিয়েছিল। অপরিকল্পিত উদ্যোগের কারণে এই ঘটনাটি গিনেস রেকর্ডেও জায়গা করে নিতে পারেনি বলে আক্ষেপ করেছেন অনেকে। এখন বিশাল ঐ বার্গার খাওয়া তো চাট্টিখানি কথা নয়! তাই হোটেলের লোকজন যতটুকু পারলো খেল, আর পরদিন বুধবার বড় একটা অংশ টুকরো টুকরো করে কেটে পাঠিয়ে দেয়া হলো নিকটবর্তী শূকরের খামারে। সেটা দিয়েই ভূড়িভোজ হলো শূকরদের। হোটেলের ম্যানেজার সাবু চাক্কো সেবাস্তেইন বলেছেন, "রাতের বেলা আমরা কিছুটা খেতে পেরেছিলাম, বাকি যেটুকু ছিলো তার বেশিরভাগই পাঠিয়ে দেয়া হয়েছে শূকরের খামারে। তবে কিছু অংশ আমরা রেখে দিয়েছি নিলামের জন্য।" তিনি আরো জানান, বার্গারটি তৈরি করতে লেগেছিলো তিনশ পঞ্চাশ টুকরো রুটি, যেগুলোর প্রতিটি আড়াই ফুট বাই আড়াই ফুট চওড়া। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/এমআইআর/২০২৩ ঘ