২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেবয়ে পোজ দেওয়ার জন্য ব্রিটনিকে আমন্ত্রণ জানিয়েছেন হেফনার

পুরুষদের বিখ্যাত সাময়ীকি প্লেবয় এ ছবি তোলার জন্য ব্রিটনি স্পিয়ারসকে আমন্ত্রণ জানিয়েছেন হিউ হেফনার। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

অক্টোবর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পুরুষদের বিখ্যাত সাময়ীকি প্লেবয় এ ছবি তোলার জন্য ব্রিটনি স্পিয়ারসকে আমন্ত্রণ জানিয়েছেন হিউ হেফনার। খবর মার্কিন ওয়েবসাইটের। হেফনার জানান, তার সাময়ীকিতে ব্রিটনির ছবি প্রকাশের জন্য বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার আশা, ব্রিটনির অস্থির জীবন শান্ত হওয়ার পর তিনি একবারের জন্য হলেও এ ব্যাপারে সম্মত হবেন। "তার বর্তমান অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। শিঘ্রই সে সঠিক পথে তার ক্যারিয়ারকে চালিত করতে পারবে বলে আমি আশা করছি। সেটা হওয়ার পর, আমরা খুবই খুশি হব সে যদি আমাদের সাময়ীকিতে পোজ দিতে সম্মত হয়।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০১৭ ঘ