২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের প্রথম বিবাহ বিচ্ছেদ মেলা হচ্ছে ভিয়েনায়

গণবিবাহের খবর মাঝে মধ্যেই প্রকাশিত হয় গণমাধ্যমে। কিন্তু বিবাহ বিচ্ছেদ মেলার খবর এটাই প্রথম। অক্টোবরের ২৭ ও ২৮ তারিখ বিশ্বের প্রথম এই ব্যতিক্রমী মেলার আয়োজন হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। বিবাহিত জীবন যাদের বিষিয়ে উঠেছে, কোনভাবেই বনিবনা হচ্ছে না, কম ঝামেলা ও যন্ত্রণার মধ্যে দিয়ে কীভাবে তারা বিচ্ছেদের কাজটি সম্পন্ন করবেন এই মেলায় থাকবে তারই নানা আয়োজন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 11:42 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

অক্টোবর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গণবিবাহের খবর মাঝে মধ্যেই প্রকাশিত হয় গণমাধ্যমে। কিন্তু বিবাহ বিচ্ছেদ মেলার খবর এটাই প্রথম। অক্টোবরের ২৭ ও ২৮ তারিখ বিশ্বের প্রথম এই ব্যতিক্রমী মেলার আয়োজন হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। বিবাহিত জীবন যাদের বিষিয়ে উঠেছে, কোনভাবেই বনিবনা হচ্ছে না, কম ঝামেলা ও যন্ত্রণার মধ্যে দিয়ে কীভাবে তারা বিচ্ছেদের কাজটি সম্পন্ন করবেন এই মেলায় থাকবে তারই নানা আয়োজন। খবর ভারতীয় ওয়েবসাইটের। এ মেলায় এসে বিবাহ বিচ্ছেদকামীরা আইনজীবী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শ নিতে পারবেন বিচ্ছেদ সংক্রান্ত জটিলতা নিরসনে। বিচ্ছেদ পরবর্তী জীবনের দিক নির্দেশনাও পাবেন বিশেষজ্ঞদের কাছ থেকে। দুদিনব্যপী আয়োজিত মেলার স্লোগান হচ্ছে, "শুরু হোক নতুন জীবন"। অস্ট্রিয়ায় শতকরা ৫০ ভাগ বিয়েই শেষতক বিচ্ছেদে গড়ায়। রাজধানী ভিয়েনায় এই হার অনেক বেশি, শতকরা ৬৬ ভাগ। আয়োজকরা আশা করছেন প্রতি দু বছর অন্তর তারা এরকম মেলার আয়োজন করবেন। এরই মধ্যে ২০ জন প্রদর্শক মেলার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে আছেন আইনজীবী, এস্টেট এজেন্ট, লাইফ ক্রাইসিস এক্সপার্ট, প্রাইভেট ডিটেকটিভ ফার্ম ও ডিএনএ ল্যাবরেটরিজ। মেলায় প্রবন্ধ পাঠের আয়োজনও রাখা হয়েছে যেখানে শিশুদের দৃষ্টিকোন থেকে বিবাহ বিচ্ছেদের বিষয়টিও তুলে ধরা হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৩৭ ঘ