২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনের লালন উৎসব

বাউল সাধক লালন শাহর ১১৭তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন উৎসব। বরাবরের মতো এবারো সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়ার লালন একাডেমী এ উৎসবের আয়োজন করেছে। তিন দিনের এই আয়োজনের মধ্যে রয়েছে লালন স্মৃতিচারণ, লালন মেলা ও লালন গীতির আসর। কুষ্টিয়ার কালী নদীর তীরে লালন মঞ্চে এবার ৭ জন বাউলকে লালন পদকদেওয়া হবে। লালনের গান গাইবেন বরেণ্য শিল্পীরা। লালন গবেষক ছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

কুষ্টিয়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাউল সাধক লালন শাহর ১১৭তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন উৎসব। বরাবরের মতো এবারো সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়ার লালন একাডেমী এ উৎসবের আয়োজন করেছে। তিন দিনের এই আয়োজনের মধ্যে রয়েছে লালন স্মৃতিচারণ, লালন মেলা ও লালন গীতির আসর। কুষ্টিয়ার কালী নদীর তীরে লালন মঞ্চে এবার ৭ জন বাউলকে লালন পদকদেওয়া হবে। লালনের গান গাইবেন বরেণ্য শিল্পীরা। লালন গবেষক ছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন। মঙ্গলাবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হলেও কয়েকদিন আগে থেকেই কুষ্টিয়ায় আসতে শুরু করেছেন দেশ-বিদেশের বাউলরা। গানে গানে লালনের আখড়া মুখরিত করে তুলেছেন তারা। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও লালন একাডেমির সদস্য সচিব এ কে এম আজাদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ ও পূজায় বাড়িতে আসা অনেকেই লালন উৎসবে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তাই এবার আখড়ায় প্রচুর লোক সমাগম হবে বলে ধারণা করছি আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১১৩ ঘ.