২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে বিশ্বের প্রথম স্যানিটেশন বিষয়ক এনসাইক্লোপিডিয়া

স্যানিটেশন বিষয়ক বিশ্বের প্রথম বিশ্বকোষ এর কাজ চলছে পুরোদমে। আগামী বছর হাজার পৃষ্ঠার এই বইটি প্রকাশিত হবে ভারতের দিল্লি থেকে। স্যানিটেশন তথা পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক বিভিন্ন বিষয়ের বিবরণ ও ইতিহাস লেখা থাকবে এতে। সুলভ নামের একটি সেচ্ছাসেবামূলক সংগঠন এর উদ্যোক্তা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 07:52 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- স্যানিটেশন বিষয়ক বিশ্বের প্রথম বিশ্বকোষ এর কাজ চলছে পুরোদমে। আগামী বছর হাজার পৃষ্ঠার এই বইটি প্রকাশিত হবে ভারতের দিল্লি থেকে। স্যানিটেশন তথা পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক বিভিন্ন বিষয়ের বিবরণ ও ইতিহাস লেখা থাকবে এতে। সুলভ নামের একটি সেচ্ছাসেবামূলক সংগঠন এর উদ্যোক্তা। খবর ভারতীয় ওয়েবসাইটের। সুলভ স্যানিটেশন আন্দোলনের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক বলেন, " ২০০৪ সাল থেকে আমরা বিশ্বকোষের জন্য ডেটা সংগ্রহের কাজ শুরু করেছি। আগামী বছর এপ্রিলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বিশ্বকোষের উদ্ধোধন করব।" সুলভ আন্তর্জাতিক মানের সমাজসেবামূলক সংগঠন। পরিবেশগত পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে প্রচারণার কাজ করে এরা। বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানির জন্য অপ্রচলিত পদ্ধতির ব্যবহার ও শিক্ষার মাধ্যমে সমাজ সংস্কারের উপর জোর দেয় এরা। এই সংগঠনের প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে বলে জানান পাঠক। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২২৫৯ ঘ.