২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাহ-অর্থনীতি : মেয়েটি ধনী স্বামী খুঁজছে!

এটাকে খুব বড় ধরনের ব্যবসা সমঝোতা বললে কী ভুল করা হবে? অনলাইনে একজন ২৫ বছরের তরুণী এমন একজন স্বামীর জন্য বিজ্ঞাপন দিয়েছেন যার উপার্জন হতে হবে বছরে ৫ লাখ মার্কিন ডলারের বেশি। নিউইয়র্কের নাগরিক সমাজ ওয়েবসাইট ক্রেইগসলিস্টে সম্পদশালী জীবনসঙ্গী খোঁজার এই অনলাইন বিজ্ঞাপন ঝড় তুলেছে মৌলিক বিশ্বাসে। এটা কী জীবনসঙ্গী খোঁজা না কি কোনো ব্যবসা সমঝোতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী লিখেছে, "নিউইয়র্ক সিটিতে মধ্যবিত্তরাই যেখানে বছরে এক মিলিয়ন ডলার উপার্জন করে সেখানে আমি খুব বেশি চেয়ে ফেলছি কী!"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 09:12 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এটাকে খুব বড় ধরনের ব্যবসা সমঝোতা বললে কী ভুল করা হবে? অনলাইনে একজন ২৫ বছরের তরুণী এমন একজন স্বামীর জন্য বিজ্ঞাপন দিয়েছেন যার উপার্জন হতে হবে বছরে ৫ লাখ মার্কিন ডলারের বেশি। নিউইয়র্কের নাগরিক সমাজ ওয়েবসাইট ক্রেইগসলিস্টে সম্পদশালী জীবনসঙ্গী খোঁজার এই অনলাইন বিজ্ঞাপন ঝড় তুলেছে মৌলিক বিশ্বাসে। এটা কী জীবনসঙ্গী খোঁজা না কি কোনো ব্যবসা সমঝোতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী লিখেছে, "নিউইয়র্ক সিটিতে মধ্যবিত্তরাই যেখানে বছরে এক মিলিয়ন ডলার উপার্জন করে সেখানে আমি খুব বেশি চেয়ে ফেলছি কী!" তরুণীটি নিজেকে অনিন্দ্য সুন্দরী অথচ হালকা ধরনের বলে বর্ণনা করেছেন। এই বিজ্ঞাপনে সাড়া দিয়ে একজন অজ্ঞাত ওয়ালস্ট্রীট ব্যাংকার বলেছে, "এটা খুব পাগলাটে ধরনের ব্যবসা সমঝোতা।" ব্যাংকার লিখেছেন, "তোমার সৌন্দর্য ফুরিয়ে আসবে অথচ আমার উপার্জন বাড়তেই থাকবে। খুব স্বাভাবিকভাবেই আমার সম্পদ বাড়ার এক ধরনের নিশ্চয়তা আছে, কিন্তু তুমি তো আর ক্রমশ আর সুন্দর হয়ে উঠবে না।" ব্যাংকার আরো হিসেবী ভঙ্গিতে লিখেছেন, "অর্থনৈতিক সূত্র অনুযায়ী তুমি খরচশীল সম্পদ আর আমি উপার্জনশীল সম্পদ।" ব্যাংকার আরো ব্যাখ্যা করে লিখেছেন, "তুমি এখন ২৫, আসছে ৫ বছর তুমি সুন্দর থাকবে। কিন্তু তারপর তোমার সৌন্দর্য দ্রুত হ্রাস পাবে। ৩৫ এ ভাবতে পারছো সেই অবস্থাটা। ব্যাংকারের প্রস্তাব, "ভালো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি তোমাকে কিনতে পারি না (তোমারই দেওয়া প্রস্তাব অনুযায়ী)। সুতরাং 'লিজ' নেওয়াই যুক্তিসঙ্গত হবে।" তরুণীটি ক্রেইগসলিস্ট থেকে বিজ্ঞাপনটি তুলে নেওয়ার পর ব্যাপারটি জনপ্রিয় ই-মেইল কৌতুক হয়ে দাঁড়ায়। জেপি মর্গান চেজ ব্যাংক বলছে, "তাদের একজন শীর্ষ ব্যাংকারের নাম ভুলবশত ওই প্রতিক্রিয়া লেখা 'হিসেবী ব্যাংকার' হিসেবে প্রকাশিত হয়েছে।" ওই ব্যাংকের মুখপাত্র বলছেন, "ওই ব্যাংকার বন্ধুদের কাছে বিজ্ঞাপনটি ফরোয়ার্ড করার সময় দুর্ঘটনাবশত তার ইমেইল স্বাক্ষর যুক্ত হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে ব্লগে ঝড় উঠেছে।" ক্রেইগলিস্টকে মন্তব্যের জন্য খুঁজে পাওয়া না গেলেও একজন মুখপাত্রী বলেছেন, "ওই বিজ্ঞাপনের পোস্টটি দেখে খুব সিরিয়াসলি সেটি দেওয়া হয়েছে বলে মনে হয় না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএ/১৫০৩ ঘ.