২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেক বচ্চন এবার আইডিয়া সেলুলারের সাথে

ভারতে দিন দিন মোবাইল কোম্পানিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। বিভিন্ন মোবাইল কোম্পানির মধ্যে বেশ একটা যুদ্ধং দেহী ভাব দেখা যাচ্ছে। আর এই প্রতিযোগিতার বাজারে কোন তারকা মডেলকে মোবাইল বিপণনে সঙ্গে রাখা জরুরী। এ কারণে মটোরলা, আমেরিকান এক্সপ্রেস, ওমেগা, ফোর্ড, বিআইজি৯২.৭ এফএম এবং এলজির মতো কোম্পানির পর এবার আইডিয়া সেলুলার তাদের সঙ্গে নিয়েছেন অভিষেককে। অভিষেক বচ্চন এখন এই মোবাইল কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতে দিন দিন মোবাইল কোম্পানিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। বিভিন্ন মোবাইল কোম্পানির মধ্যে বেশ একটা যুদ্ধং দেহী ভাব দেখা যাচ্ছে। আর এই প্রতিযোগিতার বাজারে কোন তারকা মডেলকে মোবাইল বিপণনে সঙ্গে রাখা জরুরী। এ কারণে মটোরলা, আমেরিকান এক্সপ্রেস, ওমেগা, ফোর্ড, বিআইজি৯২.৭ এফএম এবং এলজির মতো কোম্পানির পর এবার আইডিয়া সেলুলার তাদের সঙ্গে নিয়েছেন অভিষেককে। অভিষেক বচ্চন এখন এই মোবাইল কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর। খবর ভারতীয় ওয়েবসাইটের। আদিত্য বিড়লা গ্র"পের মোবাইল কোম্পানি আইডিয়া সেলুলার এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগের খবরটা নমিবিয়া থেকে অভিষেকও নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, "হ্যা, আমি আইডিয়া সেলুলারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।" চুক্তির অর্থমূল্য উল্লেখ না করলেও ধারনা করা হচ্ছে এটাই এ সময়ের সবচেয়ে ব্যয়বহুল চুক্তি। অভিষেক এই কোম্পানীর সঙ্গে তিন বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। বর্তমানে নমিবিয়ায় 'ধর্না' ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন অভিষেক। এই ছবিতেই অভিষেক প্রথমবারের মতো সুপার হিরোর ভুমিকায় অভিনয় করছেন। ছবিতে অভিষেক ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, কে কে মেনন এবং জয়া বচ্চন অভিনয় করেছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২০১৩ ঘ