২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যান গগের সর্বশেষ চিত্রকর্ম নিলামে

বিশ্ব বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ছবি 'দি ফিল্ডস' নিলামে উঠছে। আত্মহত্যার আগে এটাই এই ওলন্দাজ আঁকা শেষ ছবি বলে ধারনা করা হয়। নিলাম ঘর সথবির উদ্যোগে আগামী মাসে ছবিটির নিলাম হবে নিউ ইয়র্কে। খবর বৃটিশ ওয়েবসাইটের। এই মাস্টারপিসটি গগ এঁকেছিলেন ১৮৯০ সালের ১০ জুলাই। এর ১৯ দিন পরেই তিনি আত্মহত্যা করেন। 'দি ফিল্ডস' ছবিতে অবশ্য শিল্পীর হতাশার ছাপ বিশেষ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 11:07 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশ্ব বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ছবি 'দি ফিল্ডস' নিলামে উঠছে। আত্মহত্যার আগে এটাই এই ওলন্দাজ আঁকা শেষ ছবি বলে ধারনা করা হয়। নিলাম ঘর সথবির উদ্যোগে আগামী মাসে ছবিটির নিলাম হবে নিউ ইয়র্কে। খবর বৃটিশ ওয়েবসাইটের। এই মাস্টারপিসটি গগ এঁকেছিলেন ১৮৯০ সালের ১০ জুলাই। এর ১৯ দিন পরেই তিনি আত্মহত্যা করেন। 'দি ফিল্ডস' ছবিতে অবশ্য শিল্পীর হতাশার ছাপ বিশেষ নেই। নিলাম ঘর সথবি'র নির্বাহী সহসভাপতি ডেভিড নরম্যান বলেন, "এই হলেন শিল্পী যিনি আত্মবিনাশের কিনারায় দাড়িয়ে আছেন, নৈরাশ্যে ডুবে আছেন চরমভাবে, অথচ তখনও তার ছবিতে মিষ্টি হলুদ, দুর্দান্ত নীল আর পান্না রঙা সবুজের ছড়াছড়ি। আমরা জানি, এই মানুষটার বেঁচে থাকার ন্যূনতম ইচ্ছা ছিল না। তারপরও নিজের ব্যক্তিসত্তা থেকে শিল্পীসত্তাকে আলাদা করে তার সামনের জগতকে দেখতে পেরেছিলেন।" ভ্যান গগের এই সর্বশেষ ছবিটি এক ব্যাক্তির মালিকানাধীনে ছিল। শিল্পী মারা যাওয়ার সময় ছবিটি তার ঘরের দেওয়ালে ঝুলছিল। আগামী মাসে নিউ ইয়র্কে ছবিটির নিলাম হবে। ছবিটি কমপক্ষে ১৭ মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৭০২ ঘ