অক্টোবর ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গায়িকা জেনিফার লোপেজ শীঘ্রই মা হতে যাচ্ছেন। তবে সম্ভবত একটি নয় দুটি সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। খবর ওয়েবসাইটের।
ওয়েবভিত্তিক সিনে ম্যাগাজিন টিএমজেড এর তথ্যানুযায়ি, এই ল্যাটিন সুন্দরী এবং তার স্বামী মার্ক এন্থনি বাবা-মা হতে যাচ্ছেন। আর এই জুটির সন্তান আগমনের প্রাক্কালে জেনিফার বাইরে কোথাও গেলে ঢিলেঢালা পোশাক পড়ছেন।
অবশ্য এই দম্পতির মুখপাত্র রীতিমাফিক লোপেজের সন্তানসম্ভবা হওয়ার কথা অস্বীকার করেছেন।
এন্থনীর এর আগের সম্পর্কে আরো তিনটি সন্তান থাকলেও লোপেজের কোন সন্তান নেই।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/০১৪৬ ঘ.
bdnews24