অক্টোবর ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউড অভিনেতা জনি ডেপ জানিয়েছেন যুক্তরাষ্ট্র 'ভীতিকর' জায়গা। এখানে তিনি তার সন্তানকে বড় করবেন না। সন্তান লালন পালনের জন্য তিনি ফ্রান্সে গিয়ে বসবাস করার পক্ষপাতী। খবর মার্কিন ওয়েবসাইটের।
'পাইরেটস অফ দি ক্যারিবিয়ান' ছবির এই তারকার বয়স ৪৪ বছর। স্ত্রী ভ্যানেসা পারাদিস ও দুটি সন্তান নিয়ে বর্তমানে তিনি উত্তর ফ্রান্সের গ্রাম এলাকায় বসবাস করছেন। কন্যা লিলি রোজের বয়স ৮, ছেলে জ্যাক এর ৫।
নিজ দেশ আমেরিকায় বড় হওয়া সত্ত্বেও ডেপ স্থিরপ্রতিজ্ঞ যে তিনি কখনোই আমেরিকায় ফিরে যাবেন না। নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, " মার্কিন সমাজ নিয়ে আমি মোটেই আশাবাদী নই। এখানে সবকিছুই সীমা ছাড়িয়ে গেছে। খুবই কদাকার এই মার্কিন জগৎ।"
ডেপ বলেন, "আমি সত্যিই আমেরিকাকে নিয়ে ভীত, এখানে আমার মেয়েকে আমি বড় করতে চাই না। সন্তান লালন পালনের জন্য আমেরিকা কোন পছন্দের জায়গা হতে পারে না।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫৫১ ঘ
bdnews24