২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্গম্যান স্মরণে স্মারক ডাকটিকেট

বিখ্যাত সুইডিশ চলচ্চিত্রকার ইঙ্গমার বার্গম্যান স্মরনে তার দেশ সুইডেনে দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করা হবে। ডাকটিকেটগুলো আগামী ২০০৮ সালে বাজারে ছাড়া হবে বলে জানানো হয়। বার্গম্যান এ বছরের জুলাই মাসে ৮৯ বছর বয়সে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) - বিখ্যাত সুইডিশ চলচ্চিত্রকার ইঙ্গমার বার্গম্যান স্মরনে তার দেশ সুইডেনে দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করা হবে। ডাকটিকেটগুলো আগামী ২০০৮ সালে বাজারে ছাড়া হবে বলে জানানো হয়। বার্গম্যান এ বছরের জুলাই মাসে ৮৯ বছর বয়সে মারা যান। একটি ডাকটিকেটের বিষয় বার্গম্যান পরিচালিত 'ফানি এন্ড আলেকজেন্ডার' ছবির একটি দৃশ্য । ছবিটি ১৯৮২ সালে মুক্তি পায়। সেরা বিদেশী ছবির কোটায় এ ছবিটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লাভ করে। ডাকটিকেটের সাদা-কালো ছবিতে বার্গম্যান নির্দেশিত একটি ছবির বড়দিনের নৈশভোজের দৃশ্য তুলে ধরা হয়েছে। ছবিচিত্রে বার্গম্যানের বন্ধু, অভিনেতা আরলেন জোসেপসনের ছবিও রয়েছে। দ্বিতীয় ডাকটিকেটে রয়েছে বার্গম্যানের প্রতিকৃতি । ১৯৯৮ সালে তোলা তার একটি ছবি থেকে এ প্রতিকৃতিটি আঁকা হয়েছে। সুইডিশ পোস্টের খবর অনুযায়ী ২০০৮ এর জানুয়ারির ২৪ তারিখে ডাকটিকেটগুলো অবমুক্ত করা হবে। এর আগে সুইডিশ পোস্ট বার্গম্যানের 'ক্রাইস এন্ড হুইসপারস' এবং 'ওয়াইল্ড স্ট্রবেরি' ছবি সম্পর্কিত দুটি ডাকটিকেট প্রকাশ করে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/ ১৭২৬ ঘ.