অক্টোবর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অক্টোবরের শেষ সপ্তাহে চে গুয়েভারার কিছু ব্যাক্তিগত ব্যাবহরের জিনিস নিলামে তোলার ঘোষণা দিয়েছিল একটি নিলামকারী প্রতিষ্ঠান। এই খবর জানার পর কিছু চে সমর্থক হুমকি দিয়ে বলেছেন, এ ধরনের কোন কাজ তারা বরদাশত করবেন না। তাদের মতে " এ ধরনের নিলাম এই মহান বিপ্লবীর অপমান' যিনি কিনা কিউবার ফিদেল ক্যাস্ট্রোর ক্ষমতা গ্রহনে সাহায্য করেছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ডালাসের হেরিটেজ অকশান গ্যালারী নিলামের দিন স্থির করেছে অক্টোবরের ২৫ তারিখ। এখানে তাদের নিলামের একটি বিষয় আর্জেন্টেনিয় বংশোদ্ভুত চে'র এক গোছা চুল। এই চুলগুলো ৪০ বছর আগে বলিভিয়াতে চে'র হত্যার পর কেটে নেয়া হয়েছিল।
তবে স্পেনীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নিলাম শেষ পর্যন্ত নাও হতে পারে।
হেরিটেজ অকশান গ্যালারির মার্কিন শাখার পরিচালক টম স্ল্যাটার জানান, "আমরা আশা করেছিলাম নিলামটি সাধারন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ জাগাবে। কিন্তু স্বপ্নেও ভাবিনি এটি আন্তর্জাতিক বিক্ষোভের কারণ হতে পারে।"
নিলাম কোম্পানিটিকে বিভিন্ন ধরনের ইমেইল বার্তার মাধ্যমেও হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি। আর্জেন্টেনিয় এবং কিউবার অনেকে ব্যক্তিগত এবং দলগতভাবে ইমেইলের মাধ্যমে নিলাম বন্ধের জন্য জোরদার দাবি জানিয়েছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭০৯ ঘ.
bdnews24