অক্টোম্বর ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কৈশোরোত্তীর্ণ বয়সে অনেকেই বিয়ে করা না করা নিয়ে নানারকম প্রতিজ্ঞা করেন। অনেকেই চিরকুমার থাকার ঘোষণা দেন। এবং সময়মতো মুখে মাখো মাখো হাসি নিয়ে ঠিকই গাধার টুপিটি মাথায় পরে নেন। হলিউডের হার্টথ্রব জর্জ ক্লুনি অবশ্য ৪৫ বছর পর করে দিয়েছেন। ফলে তার কথাটাকে অনেক গুরুত্বের সঙ্গে নিতে পারেন। তবে মিশেল ফেইফার নিচ্ছেন না। ক্লুনির বিয়ে করা - না করা নিয়ে ৫০ হাজার পাউন্ডের বাজি ধরেছেন। খবর মার্কিন ওয়েবসাইটের।
ক্লুনি তার বর্তমান বান্ধবীকে নিয়ে বেশ ঝামেলায় আছেন। তার বান্ধবী ২৮ বছর বয়স্ক সারা লারসন। এই ঝামেলার কারণে কিনা জানা যায়নি, তবে ক্লুনি বেশ জোর দিয়েই বলেছেন. তিনি কখনোই বিয়ে করবেন না। শুনে একগাল হেসে ফেইফার বলেছেন, "করবে, করবে, অবশ্যই করবে।"
'ব্যাটম্যান রিটার্ন' খ্যাত অভিনেত্রী ফেইফার টিভিতে এক চ্যাট শোতে অংশ নিয়েছিলেন স
bdnews24