২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনি মাথুরের নতুন ভালোবাসা নাচ

টিভি উপস্থাপক মিনি মাথুর তার বাকভঙ্গিমার জন্য পরিচিত। 'ঝলক দিখলা জা - টু' তে এসে মিনি মাথুর আবিস্কার করলেন নাচের প্রতি তার গভীর অনুরাগ। তবে নাচটা যে খুব কষ্টের কাজ, কবুল করেছেন সে কথাও। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- টিভি উপস্থাপক মিনি মাথুর তার বাকভঙ্গিমার জন্য পরিচিত। 'ঝলক দিখলা জা - টু' তে এসে মিনি মাথুর আবিস্কার করলেন নাচের প্রতি তার গভীর অনুরাগ। তবে নাচটা যে খুব কষ্টের কাজ, কবুল করেছেন সে কথাও। খবর ভারতীয় ওয়েবসাইটের। মিনি জানান, "আমি অনুমান করেছিলাম 'ঝলক' এ আমাকে শো'র সহ - উপস্হাপক হিসেবে ডাকতে পারে। কিন্তু যখন বলা হলো আমি প্রতিযোগীদের একজন, তখন ভীষন ধাক্কা খেয়েছিলাম। কিন্তু তারা আমাকে বোঝালেন যে শো'টি অনৃত্যপটুদের জন্যই। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। শুনে হাঁফ ছাড়লাম।" মিনি আরও বললেন, "আমি জীবনেও নাচিনি, ভয়ঙ্কর স্বপ্নেও ডান্স রিয়ালিটি শোতে নিজেকে কল্পনা করিনি। তারপরও ঝলকে আমি রাজি হয়েছিলাম, কারন দীর্ঘদিন ধরেই নতুন কিছু করা হয়নি।" উপস্থাপনা নাচে সাহায্য করে কিনা জানতে চাইলে মিনি বলেন, "মোটেই না, বরং নাচ না জানা কারো জন্য এটি চরম কষ্টের ব্যাপার। ভাগ্যক্রমে আমি সংগীত পাগল বলে ছন্দ জ্ঞানটা আছে। আশা করা যায় এটা আমাকে সাহায্য করবে।" ঝলক দিখলা যা'র অভিজ্ঞতা প্রসঙ্গে এই ইন্ডিয়ান আইডল উপস্থাপক বলেন, "আমি নাচের প্রেমে পড়ে গেছি এবং আরো শিখতে চাই। প্রিমিয়ার শোতে আমি জটিল 'সালসা' পারফর্ম করেছি, কিন্ত এর পুরো কৃতিত্ব আমার কোরিওগ্রাফার হেমু'র। আমার স্বামী কবিরও প্রশংসা করেছে আমার নাচের।" মজা করে মিনি বলেন, "হতে পারে কবির তার আগামী ছবির কোন একটি চরিত্রের জন্য আমাকে প্রস্তাব দেবে।' বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৫৪৮ ঘ