২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কপোলার পর এবার চোরের শিকার স্পিলবার্গ

ক'দিন আগেই কপোলার আর্জেন্টিনার বাসা থেকে হার্ডডিস্ক সহ কম্পিউটার চুরি গেলো। ওই হার্ডডিস্কেই তার সব লেখা আর ছবির সংগ্রহ থাকায় বেশ বিপদেই পরেছেন তিনি। এরই মধ্যে একই ঘটনার শিকার হলেন হলিউডের আরেক বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। মাত্র এক সপ্তাহ আগে ইন্ডিয়ানা জোনসের চতুর্থ পর্বের প্লটের গোপন তথ্য চুরি হয়েছিলো। এবার তার সেট থেকে চুরি গেল কম্পিউটার সহ অনেক কিছু। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোম্বর ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ক'দিন আগেই কপোলার আর্জেন্টিনার বাসা থেকে হার্ডডিস্ক সহ কম্পিউটার চুরি গেলো। ওই হার্ডডিস্কেই তার সব লেখা আর ছবির সংগ্রহ থাকায় বেশ বিপদেই পরেছেন তিনি। এরই মধ্যে একই ঘটনার শিকার হলেন হলিউডের আরেক বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। মাত্র এক সপ্তাহ আগে ইন্ডিয়ানা জোনসের চতুর্থ পর্বের প্লটের গোপন তথ্য চুরি হয়েছিলো। এবার তার সেট থেকে চুরি গেল কম্পিউটার সহ অনেক কিছু। খবর মার্কিন ওয়েবসাইটের। এবার প্লট নয় বরং তার ইউনিটের কম্পিউটার, ছবি এবং নানা তথ্য ইত্যাদি চুরি করেছে চোর। স্পিলবার্গের এক মুখপাত্র এই চুরির ঘটনা স্বীকার করলেও এ সম্পর্কে এই মুহুর্তে আরো তথ্য জানাকে অস্বীকৃতি জানান। তাই জানা যায়নি, ঠিক কখন বা কোথায় এই চুরির ঘটনা ঘটেছে। এ সম্পর্কে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্রটি। নতুন ইন্ডিয়ানা জোনস ছবি 'ড্যান্সিং রাশিয়ান সোলজার' ও 'ইন্ডিয়ানা জোনস এন্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল' ছবিতে টেলর নেলসন কাজ করছেন। তিনি গত সপ্তাহে এ এই ছবি সম্পর্কে অনেক কথা ফাঁস করে দেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭০১ ঘ