২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখ খানের উপহার

শাহরুখ খান সহশিল্পী সবার কাছেই অনেক বড়ো মনের মানুষ হিসেবে পরিচিত। এই মুহুর্তে তিনি 'ওম শান্তি ওম' ছবির কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত আছেন। কিন্তু এর মাঝেও তিনি তার সহশিল্পীদের কথা ভোলেননি। এই ছবিতে সাথে বিভিন্ন দৃশ্যে বা নাচগানে যারা কাজ করেছে সেই ৩৫ জন সহশিল্পীদের জন্য তিনি উপহার দিচ্ছেন ব্যয়বহুল সব উপহার। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 11:05 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোম্বর ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শাহরুখ খান সহশিল্পী সবার কাছেই অনেক বড়ো মনের মানুষ হিসেবে পরিচিত। এই মুহুর্তে তিনি 'ওম শান্তি ওম' ছবির কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত আছেন। কিন্তু এর মাঝেও তিনি তার সহশিল্পীদের কথা ভোলেননি। এই ছবিতে সাথে বিভিন্ন দৃশ্যে বা নাচগানে যারা কাজ করেছে সেই ৩৫ জন সহশিল্পীদের জন্য তিনি উপহার দিচ্ছেন ব্যয়বহুল সব উপহার। খবর ভারতীয় ওয়েবসাইটের। ওই সব শিল্পীরা ছবির নাচে তার সঙ্গে ছিলেন। কোন পারিশ্রমিক ছাড়াই তারা সহযোগিতা করেছেন ছবির কয়েকটি দৃশ্যে। শাহরুখ খান যদি এদের কাউকেই কিছু না দিতেন তাহলেও তারা কেউ কোন অভিযোগ করত না। তবু খান তার পক্ষ থেকে সৌজন্য দেখাতে ভোলেননি। কৃতজ্ঞতা জানানোর জন্যও শাহরুখের আছে নিজস্ব স্টাইল। তার উপহার সামগ্রীতে আছে : নতুন মডেলের নকিয়া মোবাইল সেট, একটি ট্যাগ হিউয়ার ঘড়ি, একটি গোল্ড কয়েন, টি শার্ট এবং শাহরুখ থান ও ফারাহ খানের পক্ষ থেকে একটি ধন্যবাদ পত্র। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬৫৯ ঘ