অক্টোবর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'বাঁশী শুনে আর কাজ নাই' সহ শতশত গানের শিল্পী ও সুরকার ত্রিপুরার রাজপুত্র শচীন দেব বর্মনের ১০১তম জন্মদিন পালিত হলো সাড়ম্বরে। জন্মদিন উপলক্ষে স্মারক ডাকটিকেট ছাড়া হয়েছে সোমবার। অভিজাত পরিবারের এ সদস্যের জন্মদিন ত্রিপুরা রাজ পরিবারে অনেক বেশি আনন্দঘনভাবে পালিত হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ত্রিপুরার তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানান, "এই সংগীতজ্ঞের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং জন্মদিন উৎসবের অংশ হিসেবে ত্রিপুরা সরকার তাঁর নামে রাজ্যের মিউজিক কলেজের নামকরণ করেন। তাঁর ২০টি জনপ্রিয় বাংলা গানের ক্যাসেটও প্রকাশ করা হয় এ উপলক্ষে। রাজ্য সরকার জানান, এ ছাড়াও এসডি বর্মনের ওপর তাঁরা গবেষণায় সাহায্য ও সমর্থন যুগিয়ে যাবেন।"
বর্মন পত
bdnews24