অক্টোবর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মঙ্গলবার গান্ধীর জন্মজয়ন্তীতে ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ী টম টার সিং অহিংস আন্দোলনের জনক গান্ধীর হাতে লেখা কিছু কাগজপত্র, একটি প্রবন্ধের হাতে লেখা খসড়া এবং কিছু সাক্ষরিত চিঠি ভারতীয় সরকারকে দান করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
জুলাই মাসে সোথবে'র নিলামে ওঠে ১৯২০ থেকে ১৯৪০ সালের মধ্যে লেখা মহাত্মা গান্ধীর হাতে লেখা চিঠি। এই লটে গান্ধীর হাতে লেখা ৩৩ পৃষ্ঠার একটি প্রবন্ধ এবং ১১টি সাক্ষরিত চিঠি নিলাম হয় ৪৫ হাজার ৬শ পাউন্ডে।
ফ্যাশন স্টোর নিউ লুক চেইনের প্রতিষ্ঠাতা টম টার সিং তার দাদা পাখার সিং এর স্মৃতির উদ্দেশ্যে এগুলো দান করেন। পাখার সিং উজ্জীবিত ছিলেন মহাত্মা গান্ধীর আদর্শ ও মূলবোধে।
টম সিং-এর ভাষায়, "আমার দাদা তাঁর জীবন অতিবাহিত করেছেন মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে অবিচল থেকে। এই নীতিগুলো আমাকে উৎসাহিত করে এবং আমি বিশ্বাস করি আধুনিক ভারতে এগুলো আরো বি
bdnews24