অক্টোম্বর ০৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউড তারকা মাইকেল ডগলাস আর অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস হলিউডের সুখী দম্পতিদের অন্যতম। কিন্তু হলিউডের অস্থির দাম্পত্য জীবনের প্রেক্ষাপটে তাদের সম্পর্ক এতো টেকসই হওয়ার কারণ কি? কারণটা জানিয়েছেন মাইকেল ডগলাস নিজেই, "আমাদের সম্পর্কের গোপন রহস্য হচ্ছে আমরা দুজনেই শব্দ জব্দ (ক্রসওয়ার্ড পাজল) পছন্দ করি"। খবর মার্কিন ওয়েবসাইটের।
অস্কার বিজয়ী অভিনেতা মাইকেল ডগলাস আরো জানান, জন্মদিন, গলফ খেলা ও শব্দ জব্দ মেলানোর মতো কিছু ব্যাপারে তার এবং অভিনেত্রী জেটা জোনসের পছন্দ একই রকম।
"আমরা বন্ধু বা আত্মীয় কারো জন্মদিন একসঙ্গে পালন করি। আমরা দুজনেই গলফ খেলতে পছন্দ করি। আমরা দুজনইে শব্দ জব্দ মেলাতে পছন্দ করি। আমরা দুজনেই সর্বশেষ খবর সম্পর্ক আগ্রহী।" জানালেন হলিউডের এই সুপারস্টার।
তিনি আরো বলেন, "আমি অথবা আমার স্ত্রী কেউই ছবি দেখতে পছন্দ করি না। তার চেয়ে ছবি নির্মাণেই আমাদের আগ্রহ বেশি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭১৭ ঘ
bdnews24