২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে যোগ দিতে চেয়েছিলেন দেব আনন্দ

বলিউডের চিরসবুজ নায়ক দেব আনন্দ রাজনীতিতেও ভাগ্য পরীক্ষা করেছিলেন। কিন্তু সমর্থন না পেয়ে রাজনীতির পরিকল্পনা বাদ দিতে হয়েছিল তাঁকে। একটি ভারতীয় ওয়েবসাইট জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

অক্টোবর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের চিরসবুজ নায়ক দেব আনন্দ রাজনীতিতেও ভাগ্য পরীক্ষা করেছিলেন। কিন্তু সমর্থন না পেয়ে রাজনীতির পরিকল্পনা বাদ দিতে হয়েছিল তাঁকে। একটি ভারতীয় ওয়েবসাইট জানিয়েছে এ খবর। এ প্রসঙ্গে দেব আনন্দ বলেন, "তখন আমি ভেবেছিলাম যে, একটা রাজনৈতিক প্লাটফর্মে ফিল্ম ইন্ডাষ্টির মানুষদের একত্র হওয়া উচিত এবং আমাদের নিজেদের জন্য কিছু করা দরকার। যাই হোক, আমার এ প্রস্তাবে প্রথমে যাঁরা সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিল তারাই দ্রুত সরে যেতে লাগল এবং আমিও দ্রুত এই পরিকল্পনা বাদ দিলাম।" ৮৪ বছর বয়সী প্রবীণ এই অভিনয় শিল্পী জানান, তিনি ১৯৭০ সালে জনতা পার্টিকে সমর্থন দিয়েছিলেন। তখন তার মনে হয়েছিল ভারতের রাজনীতির স্বার্থে এই দলটিকেই সমর্থন করা উচিত। আনন্দ জানান, "তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর ছেলে সঞ্জয় গান্ধীকে সহায়তা করার জন্য অনুরোধ করেছিলেন আমাকে।" কিন্তু দেব অনুরোধটি রাখেন নি। তিনি বলেন, "কিন্তু আমি মনে করি আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাস করি এবং আমি শুধুমাত্র তাই করবো যা আমার রাষ্ট্র করার নির্দেশ দিবে।" দেব আনান্দ জানান, " ১৯৪৩ সালে ১৯ বছর বয়সে লাহোর সরকারি কলেজ থেকে তিনি পড়াশুনা শেষ করেন এবং সেই সময় তাঁর বাবার যথেষ্ট অর্থ ছিল না উচ্চ শিক্ষার ব্যয় ভার বহন করার মত।" দেব তাই সিদ্ধান্ত নিয়েছিলেন, বোম্বে ফিল্ম ইন্ডাষ্টিতে গিয়ে তার ভাগ্য পরিবর্তন করা যায় কী না তা যাচাই করে দেখবেন। তার জীবনের এসব কাহিনীই বিস্তারিতভাবে তিনি তুলে ধরেছেন তার 'রোমান্সিং উইথ দি লাইফ' বইয়ে। দেব বলেন, "বইটি আমার ৬২ বছরের অভিনয় জীবনের আনন্দ, দুঃখ, উত্থান - পতনকে ঘিরে।" তিনি জোর দিয়ে বলেন, বইটিতে আমি আমার জীবনের কোন অংশ বাদ দিইনি। আনান্দ এখন বাঙালোর, চেন্নাই পরিভ্রমণ করছেন এবং এর পরে তিনি ফ্রাঙ্কফুর্টে বই মেলায় অংশ নিতে জার্মানি যাবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৯১৬ ঘ