২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গালের টোল নিয়ে বিপদে পরেছেন প্রীতি

অভিনয় তো বটেই, তারপর হাসলে গালে যে চমৎকার টোল পরে তার জন্যই প্রীতি জিনতার ভক্ত অনেকে। কিন্তু ওই টোল নিয়ে বিপাকে পরেছেন প্রীতি জিনতা। 'হর পল' ছবিতে তার চরিত্রের শৈশবকালীন একটি ভূমিকায় এক ক্ষুদে অভিনেত্রী দরকার। সমস্যা হচ্ছে চেহারায় কিছুটা মিললেও গালে টোল পরা শিশু অভিনেত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

অক্টোবর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অভিনয় তো বটেই, তারপর হাসলে গালে যে চমৎকার টোল পরে তার জন্যই প্রীতি জিনতার ভক্ত অনেকে। কিন্তু ওই টোল নিয়ে বিপাকে পরেছেন প্রীতি জিনতা। 'হর পল' ছবিতে তার চরিত্রের শৈশবকালীন একটি ভূমিকায় এক ক্ষুদে অভিনেত্রী দরকার। সমস্যা হচ্ছে চেহারায় কিছুটা মিললেও গালে টোল পরা শিশু অভিনেত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর ভারতীয় ওয়েবসাইটের। প্রীতি বলেন, "আমাদের এমন একটা বাচচা মেয়ে দরকার যার চেহারা শুধু আমার মতো হলেই হবে না, হাসলে তার গালে টোল পরাও চাই। শুধু এক গালে টোল পরলে হবে না, দু'গালেই পরতে হবে। অনেক মিষ্টি মিষ্টি চেহারার মেয়েদের আমরা পেয়েছি। কিন্তু সমস্যা হলো তাদের সবারই এক গালে টোল পরে।" সঠিক চেহারার শিশুর সন্ধান না পাওয়া অব্দি চলচ্চিত্রের নির্ধারিত একটি অংশের চিত্রায়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। "খুব দ্রুতই মেয়েটিকে খুঁজে পেতে হবে আমাদের।" 'ব্লাক' ছবির অনবদ্য শিশু তারকা আয়েশা কাপুরের কথাও ভেবেছিলেন প্রীতি। ব্লাকে তার অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু ওই ছবির কারণে আয়েশার যে ভাবমূর্তি দাড়িয়েছে তাতে বর্তমান ছবিতে তাকে নেওয়া যাবে না বলে জানান তিনি। হতাশ প্রীতি বলেন, " মনীষা কৈরালাকে সত্যিই ঈর্ষা করি আমি। খামোশি ছবিতে হুবহু তার চেহারার এক শিশুকে খুঁজে পেয়েছিলেন তিনি। শুধু চেহারার মিল নয়, মেয়েটার অভিনয়ও ছিল অসাধারন।" সবশেষে বলিউপ তারকার সকৌতুক মন্তব্য, " দুই টোল পরা মেয়ে না পেলে ওই বাচ্চা মেয়ের চরিত্রে আমিই অভিনয় করবো ঠিক করেছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৩৫ ঘ