২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাপড়ের গাছ, টাকার গাছ

-টাকার গাছের কথা প্রবাদে-প্রবচনে আমরা শুনি বটে, তবে বাস্তবে টাকার গাছ কেউ চোখে দেখেছেন বলে শোনা যায়নি। যদিও একসময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ত্রোবিরান্দ দ্বীপবাসীরা কলাপাতাকে টাকা হিসেবে ব্যবহার করতো। তবে ক্রান্তীয় অঞ্চলের কিছু গাছের ভিতরের ছাল কাপড় তৈরির কাজে লাগায় সেগুলি বেশ অর্থকরী হয়ে উঠেছে বলে ওই গাছগুলিকেও টাকার গাছ হিসেবে দেখছেন অনেকে। এই কাজে কলাপাতারও বিশেষ ভুমিকা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 05:18 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

গাছের ভেতরের ওই ছাল পিটিয়ে পাতলা পাতে পরিণত করা হয়। তারপর সেটা দিয়ে বানানো হয় কাপড়।

ছাল ছাড়িয়ে আনার কারণে গাছের বিশেষ ক্ষতি হয় না। কলাগাছের পাতা দিয়ে বিশেষভাবে কান্ড মুড়িয়ে রাখলে কিছুদিন পরে জায়গাটা আবার আগের মতো হয়ে যায়।

বছরের পর বছর ধরে এটা দিয়েই বানানো হয়েছে পরিধেয়, নানারকম থলে এমনকি মৃতের কাফন।

১৯৫৩ সালে বৃটেনের রাণী এলিজাবেথ যখন দক্ষিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টোঙ্গা পরিদর্শনে আসেন তখন তার সামনে এই গাছের ছাল দিয়ে বানানো কার্পেটই পেতে দিয়েছিল দ্বীপবাসী।

“এটা আসলে অনেকটা টোঙ্গার একটা প্রতীকে পরিণত হয়েছে।” বলেছেন টরন্টো’র টেক্সটাইল মিউজিয়াম অফ কানাডার কিউরেটর ম্যাক্স অ্যালেন। এই মিউজিয়ামে এখন ‘ক্লথ ধ্যাট গ্রোজ অন ট্রিস’ শীর্ষক এক প্রদর্শনী চলছে।

গাছের ছাল দিয়ে পোশাক তৈরির ধারণাটি প্রথম আসে দক্ষিনপূর্ব চীনাদের মাথায়, খৃষ্টপূর্ব ৪ হাজার সালের দিকে।

ছাল ছাড়ানোর পর তা থেকে কাপড়া বানানোর এই তরিকা চীন থেকে পরে ইন্দোনেশিয়ায় চলে যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম বানানো এক টুকরা কাপড় বন্ধুত্বের নিদর্শন স্বরুপ দেয়া হয় মিত্রবাহিনীকে যেখানে মার্কিন ঈগল, ব্রিটিশ সিংহ ও টোঙ্গার অস্ত্রের ছবি উৎকীর্ণ ছিল।

ঐতিহ্যবাহী রঙে রাঙানো অনেক হাওয়াই অ্যালোহা শার্টেও এই বিশেষ কাপড় ব্যবহার করা হয়। এতে যেসব অলঙ্করণ থাকে তাতে অনেক কাহিনীও ফুটে ওঠে। গাছের বাকলে এভাবে মিশে থাকে অতীতের স্মৃতিচিহ্নও। “এটা একটা যোগাযোগ মাধ্যমও বটে।” মন্তব্য করেছেন অ্যালেন।

এ বছর জার্মানির অর্থনীতি ও প্রযুক্তি মন্ত্রণালয় বার্কটেক্স ও ডেকোডুর নামের এই কাপড়কে ডিজাইন অ্যাওয়ার্ড এর জন্য মনোনোয়ন দিয়েছে। আপহোলস্টারি, কার্পেট ও মোবাইল ফোন কেস এর পাশাপাশি কিছু ইন্টেরিয়র ডিজাইনের কাজেও ব্যবহৃত হচ্ছে এই কাপড়। “এই মনোনয়ন তাদের প্রাপ্য, কারণ এটা খুবই মৌলিক একটা জিনিস। আর এর টেকসইয়ের বিষয়টিও বেশ গুরুত্বপূর্ন।” বলেছেন অ্যালেন।