পৌষপার্বণের পিঠা
শীতকালের গুটিকতক সুখের একটি হলো পিঠা। পৌষ-মাঘ জুড়ে বাংলার আনাচে কানাচে কত যে রুপ-রস নিয়ে হাজির হয় সে তার ইয়ত্তা নেই। শহরের সংস্কৃতিতেও সে একেবারে নির্বাসিত নয়। পথে ঘাটে নানারকম পিঠার টংএর পাশাপাশি এ শহরে বেশ কিছু পিঠা ঘরও গড়ে উঠেছে। তারই খোঁজ খবর জানাচ্ছেন সাদিক উদ্দিন।
শীতে নবান্ন বাঙালিদের প্রাচীণ পার্বণ। আগে যখন অঘ্রাণ মাস দিয়ে বছর শূরু হতো তখন হেমন্তের প্রথম ফসলের আলা চাল, কাঁচা দুধ, নতুন গূড় , আখ আর কলা মেখে নবান্ন করে দেবতাকে ভোগ দেওয়া হতো। পৌষ পার্বনে নারকেল কোরা, নতুনগুড় আর পুর দেয়া সাদা পুলি, পায়েস পুলি, ক্ষীর পুলি এসব হতো। রাধাকৃষ্ণ বিষয়ক সাহিত্য আর বৈষ্ণব সাহিত্যে তার নমুনা ছড়ানো ছিটানো আছে। শীতে নানারকম পিঠের আয়োজন করে পাড়াপড়শীকে খাওয়ানোর রেওয়াজ এই কিছুদিন আগেও ছিল। শীত এলেই রাতে বা ভোরে হেঁশেলের উনুনের চারপাশে গোল হয়ে বসে নাড়কেল গুড় দিয়ে গরম গরম চিতইপিঠা খাওয়ার ধুম পরে যেতো। সাদামাটা ভাঁপা থেকে শুরু করে কারুকাজ করা পাকোয়ানসহ নানারকম পিঠা বানানোর যেন প্রতিযোগিতা শুরু হয়ে যেতো ঘরে ঘরে।
নবান্ন এখন গাও গ্রাম থেকেই উধাও। শহরে তো কথাই নেই। তবে পৌষপার্বনে এখনো গ্রামে অবস্থাপন্নদের ঘরে পিঠের উৎসব একরকম হয়। শহরে পিঠে পুলির জায়গায় এখন কেক আর নানারকম চব্য চোষ্য ঢুকে পরেছে। ক্রেতারা খেয়ে কেমন মজা পান কে জানে, তবে নানারকম কনফেকশনারিতে পাটিসাপটার মতো কিছু পিঠের আয়োজন সংবৎসরই দেখা যায়। এরইমধ্যে একটা খূব দারুন একটা ব্যপার চালু হয়েছে আমাদের নগর সংস্কৃতিতে। সেটা হলো চিতই আর ভাপা পিঠার বিপুল বিস্তার। যে কোন গলিতে আনাচে কানাচে এর দেখা মিলবে। গ্রামভাঙা মানুষগুলো শহরে এসে এই একটা ভালো জিনিস চালু করেছেন সন্দেহ নেই। পিঠা বিক্রি করে যে তাদের আয়ও খারাপ হচ্ছে না সেটাও বেশ বোঝা যায়।
যেমন ধানমন্ডির ৩২ নম্বরের লিপি বেগম। বাড়ি ফরিদপুর। ফি বছর তিনি এই শীতের সময় তার পিঠার সাজি নিয়ে বসে। তার পিঠার আইটেমের ভেতর আছে ভাপা পিঠা, চিতই পিঠা ও তেলে ভাজা (পাকান) পিঠা । তিনি বলেন, “শীতের সময় ভাপা পিঠাই বেশি বিক্রি হয়, এর সাথে সাথে চিতই ও পাকান পিঠা তো হয়ই ।” সাইজ অনুসারে ভাপা পিঠার দামও ভিন্ন ভিন্ন। বড় ভাপার দাম পড়বে ৫ টাকা, ছোট ভাপার দাম ৩ টাকা। চিতই পিঠার দামও ৩ টাকা । এর সাথে অবশ্য ধনে পাতা বাটা ও সরষে বাটা দেয়া হয় । মাঝে মাঝে শুটকি ভর্তাও দেয়া হয়। পাকান পিঠার দাম ৩-৫ টাকা। ব্যবসা কেমন জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন, বালাই।
ফার্মগেটের মনিপুরি পাড়ার রসূল শাহ। পাঁচ বছর হলো পিঠা বিক্রির ব্যবসাতেই আছেন। শুধু ভাপা পিঠাই বানান। প্রতিদিন বিকাল থেকে রাত নয়টা পর্যন্ত বিক্রি হয়। দিনে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পর্যন্ত ভাপা পিঠা তৈরি করেন তিনি। দাম ৩-৫ টাকার মধ্যে।
শান্তিনগরে দেখা গেল একজন মহিলা একটি কেরোসিনের চুলার উপর লোহার কড়াইয়ে সাদা সাদা এবং পটলের মত সাইজের কী যেন গরম করছেন। “এটা কি জিনিস?” জিগ্যেস করতেই চটজলদি উত্তর- ম্যাড়া পিঠা । চালের গুড়া ভাজি করে তারপর পানি দিয়ে পটলের মতো করে বানাতে হয় । কেউ ইচ্ছা করলে এর ভেতর চিনি বা গুড় দিতে পারে । দাম মাত্র ৩ টাকা ।
পিঠা যে শুধূ পথেই বিক্রি হয় তা নয়। উন্নতমানের পিঠাঘরও বেশ কয়েকটা রয়েছে শহরে। এবং এর কয়েকটা বেশ পুরোনোও। কিছু পিঠাঘর আছে কেবল শীতকালের পিঠা নিয়েই বসে, কিছু পিঠা ঘর সারা বছরই চলছে। এ সময়ে বিভিন্ন সংগঠন পিঠা উৎসবেরও আয়োজন করে। রাজনৈতিক অস্থিরতার কারণে এবারে সেরকম আয়োজন হয়তো বেশি চোখে পরবে না। যাহোক, এখানে কয়েকটা পিঠাঘরের পরিচিতি দেওয়া হলো:
খাবার দাবার পিঠাঘর
এই দোকানটি ১৯৬০ সালের দিকে যাত্রা শুরু করে। এরা সাধারন খাবার দাবারের সাথে সাথে পিঠাও করে। এখন যে পিঠাগুলো পাওয়া যায় তার মধ্যে আছে-পাটিসাপটা (১০ টাকা), পুলি পিঠা (১০ টাকা), দুধ পুলি (১৬ টাকা), নকশী পিঠা (১২ টাকা), শুকনো চিতই (১০ টাকা), দুধ চিতই (১৬ টাকা), ভাপা পিঠা (১০ টাকা)। এই দোকানটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। এরা পিঠা বানানোর অর্ডারও নিয়ে থাকে। ঠিকানা:৩২, বঙ্গবন্ধু এভিনিউ,ঢাকা। ফোন-৯৫৫৫৬৪৯, ৯৫৬৪৬১১,০১৭১২ ০৫৮৮৩৮ ।
পিঠাঘর
এদের দুটি শাখা আছে। একটি বেইলী রোডে এবং অন্যটি গুলশানে। এদেরপিঠার ভেতর আছে মালপোয়া (১৫টাকা), রসফুল (১২টাকা),পাটিসাপটা পিঠা (১৪টাকা), নারিকেল ঝুড়ি পিঠা (২০টাকা), পুলি পিঠা (১০টাকা), নারিকেলে ভাজা পুলি পিঠা(১২টাকা),নারকেল সিদ্ধপুলি (১২টাকা), দুধ পুলি (১৫টাকা), চাঁদ পাকন(১৫টাকা), ফুল ঝুরি(৪০টাকা), দুধচিতই(১৫টাকা), বিবিখানা পিঠা (১৮ টাকা), সাজপিঠা (১২ টাকা), নকশী পিঠা (১২ টাকা), ঝিনুক পিঠা (২০টাকা), পাকন পিঠা (৮ টাকা), মালাই পিঠা (২০ টাকা),পাতা পিঠা (১৫ টাকা), গোলাপফুল পিঠা (১৪ টাকা), তেলপোয়া পিঠা (৮ টাকা), চিতই পিঠা (৫ টাকা), ভাপা পিঠা (৮ টাকা), হাত সেমাই পিঠা (৫০টাকা)। ঠিকানা: ১০/১, নিউ বেইলী রোড,ঢাকা। ফোন-৮৩২২০৮২। গুলশান শাখা: রোড-৫,বাড়ি-২১,গুলশান-১,ঢাকা । ফোন-৮৮৩৩৮৬২।
পিঠা
এর অবস্থান ধানমন্ডির রবীন্দ্রসরোবরে । এই ভ্রাম্যমান দোকানেই এখানে পাওয়া যাবে-চন্দ্র পুলি (৭ টাকা), নকশা পিঠা(১০ টাকা), পোয়া (৬ টাকা), গরম ভাপা (৮ টাকা),রসবড়া (১২ টাকা),নারকেলি পাকন (২০ টাকা),দুধ চিতই (১৫ টাকা),গরম চিতই (৫ টাকা), পাটি সাপটা (১৩ টাকা), সুন্দরী পাকন (১৪ টাকা), ময়ূর পাকন (১৫ টাকা), ফুলঝুরি (৪ টাকা) এবং ভাপা পুলি ক্ষীরসা (১২ টাকা)। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত দশটা অবধি পাওয়া যাবে এই পিঠাগুলো ।
