২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেনরী মুরের ছাপচিত্র প্রদর্শনী

চট্টগ্রাম চারুকলা কলেজ গ্যালারিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী শিল্পী হেনরী মুরের ছাপচিত্র প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস ও ব্রিটিশ কাউন্সিল ঢাকার যৌথ উদ্যোগে এই প্রদর্শনীতে মুরের ১৯৫০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আঁকা সাতটি গ্র“পের দুর্লভ ছাপচিত্র প্রদর্শিত হবে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও অধ্যাপক আবুল মনসুর।

প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

এ উপলক্ষে বুধবার বিকালে চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদশর্নীতে ২৬টি চিত্র (লিথোগ্রাফ) স্থান পাবে।

এদিকে, চিত্রকলা ও চিত্রশিল্পীদের নিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের প্রযোজনায় নির্র্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী ১২ ও ১৩ জানুয়ারি চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হবে।