২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা সুসজ্জিতদের তালিকায় কেট মসকে হটিয়ে কাইলি শীর্ষে

কেট মসকে টপকে শীর্ষ স্থানটি দখল করে নিলেন কাইলি মিনোগি। দু’জন যদিও দু’ঘরানার। কেট ব্রিটিশ সুপার মডের আর কাইলি অস্ট্রেলিয়ান পপ স্টার। কিন্তু তাদের মিল এক জায়গায়। দু’জনেই সেলিব্রিটি। ফলে তাদের নিয়ে সারা বিশ্বে সবসময় একটা হইচই লেগে থাকবে সেটাই স্বাভাবিক। আর তাদের পোশাক হলো এবারকার খবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘গ্ল্যামার’ প্রতি বছর সুন্দর পোষাকের সেলিব্রিটিদের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় গত বছরের শীর্ষে থাকা কেট মসকে এবার হটিয়ে দিয়েছেন কাইলি।

৩৮ বছর বয়সী কাইলি ২০০৫ সালে তার স্তন ক্যান্সার শল্য চিকিৎসার পর আবার পুরোদমে গানের জগতে ফিরে আসেন। ‘শোগার্ল হোমকামিং ট্যুর’ এ তার কমনীয় ও মার্জিত রংয়ের পোশাকের কারনে তিনি প্রশংসিত হন।

এ প্রসঙ্গে গ্লামার এর সম্পাদক জো এলভিন বলেন, “গানের জগতে ফিরে আসার পর আমরা এবছর একজন নতুন কাইলিকে খুঁজে পেয়েছি যে অনেক কোমল। তার যৌনাবেদন এখনো অটুট, তবে আগের মতো সে আর এখন তার সোনালী রঙের হটপ্যান্ট পরে নিজেকে জাহির করছে না। সে এমন এক চিরায়ত স্টাইলে নিজেকে উপস্থাপিত করছে যা কিছু রমণীকে অন্যদের থেকে বিশিষ্ট করে তোলে। ”

কাইলি গত বছরের ২৬ নম্বর অবস্থান থেকে এবারে উঠে এসেছেন ১ নম্বর অবস্থানে। অন্যদিকে কেট মসের অবস্থান এবার চতুর্থ। আর কেটের বয়ফ্রেন্ড ব্রিটিশ রকার পিট ডোহার্থি পুরুষ ক্যাটাগরিতে সবচেয়ে খারাপ পোশাকের মানুষ হিসেবে চিহ্নিত হয়েছেন।

দ্বিতীয় অবস্থানে আছেন স্পাইস গার্লসের প্রাক্তন সদস্য ভিক্টোরিয়া বেকহাম। পুরুষ বিভাগে সবার উপরে নাম রয়েছে তার স্বামী ফুটবলার ডেভিড বেকহামের।

ভিক্টোরিয়ার পরের স্থানেই রয়েছে রিয়েলিটি টিভি স্টার নিকোল রিচি। ব্রিটিশ অভিনেত্রী সিয়েনা মিলার রয়েছে পঞ্চম স্থানে।

তবে আমেরিকান অভিনেত্রী কেট হাডসনের উত্থান বেশ লক্ষনীয়। তিনি গতবারের ৪১তম স্থান থেকে এবারে নবম স্থানে। ক্যাথেরিন জেটা জোনসের পতন হয়েছে। তিনি গতবারের ১৯ তম স্থান থেকে এবার ২৮ তম স্থানে।

এ তালিকা গ্লামারের ফেব্র“য়ারি ইউকে সংস্করণে প্রকাশিত হবে।