ভালোবাসা দিবস উপলক্ষে রঙ এর যুগল মডেল প্রতিযোগিতা
তরুণ-তরুণীদের মধ্যে যারা ইতিমধ্যেই প্রিয়জনকে খুঁজে পেয়েছেন, প্রিয়জনের জন্মদিনটির পরেই সম্ভবত ভালোবাসা দিবসের গুরুত্ব তাদের কাছে সর্বাধিক। আর এ ব্যাপারটি মনে রেখেই আগামী ভালোবাসা দিবসে ফ্যাশন হাউজ রঙ সব যুগলদের (যারা এখনো বিয়ের পিড়িতে বসেননি) জন্য আয়োজন করেছে উন্মুক্ত প্রতিযোগিতার।
আপনার ও আপনার প্রিয়জনের যুগল ছবি রঙ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তারা শ্রেষ্ঠ দুই জোড়া যুগলকে বেছে নেবে রঙের ভালোবাসা দিবসের যুগল মডেল হিসেবে। এছাড়া রঙের পক্ষ হতে মডেলদের জন্য রয়েছে বিশেষ ভ্যালেন্টাইনস গিফট। এর বাইরে আছে আরো একটি চমক! আইক্লিকের ফটোগ্রাফার আশীষ সেনগুপ্তের ক্যামেরায় একটি ফ্রি ফটোসেশন।
যেভাবে এ আয়োজনে অংশ নিতে হবে
১৫ জানুয়ারি ২০০৭-এর মধ্যে দুটি ভিন্ন ভঙ্গিতে ৫-আর সাইজের দুটি যুগল ছবি পাঠিয়ে দিন ম্যানেজার প্রশাসন/ রঙ/ প্রধান কার্যালয় লাকী ভবন, ১১৮/১ উত্তর চাষাঢ়া, কিংবা আপনার সুবিধা অনুযায়ী রঙের যে কোনো শো-রুমে।
এ আয়োজনে কোনো প্রকার আইনি জটিলতা বা দায়বদ্ধতা রঙ বহন করবে না। আয়োজনের আংশিক, সম্পূর্ণ বা যে কোনো সিদ্ধান্ত বহনের অধিকার রঙ সংরক্ষণ করে।
রঙ এর শো-রুমগুলোর ঠিকানা : ১. দ্বিতীয় তলা, রাইফেলস স্কয়ার, (আগোরার উপরে), রোড নাম্বার ২, ধানমন্ডি ঢাকা, ফোন : ৮৬১৮৮৯০-১। ২. দ্বিতীয়-তৃতীয় তলা, সান্তনা মার্কেট, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ফোন : ৭৬১৪৪৩৩, ৩. তৃতীয় তলা, টুইন টাওয়ারস কনকর্ড শপিং কমপ্লেক্স, শান্তিনগর, ঢাকা, ফোন : ৮৩৬১৮৫৬, ৪. তৃতীয় তলা, সানরাইজ প্লাজা, লালমাটিয়া, ঢাকা, ফোন : ৮১৫৬২৪২, ৫. প্রথম তলা, বাংলাদেশ ইউএই মৈত্রী শপিং কমপ্লেক্স, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, ফোন : ৮৮৩৪১২১।
