২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণশিল্পী সংস্থার ২ দিনব্যাপী উৎসব আজ শেষ হচ্ছে

‘মানুষ জাগবে ফের’ - এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া দুদিনব্যাপী গণ সাংস্কৃতিক ও পুনঃর্মিলন - ১৪১৩ উৎসব আজ শুক্রবার শেষ হচ্ছে। বাংলাদেশ গণশিল্পী সংস্থার রাবি শাখার উদ্যোগে বৃহস্পতিবার থেকে এ উৎসব শুরু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 02:07 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

উৎসবের প্রথম দিনে বৃহস্পতিবার ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেচে - গেয়ে সাংস্কৃতিক কর্মীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে বেলা ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী।

বিকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এছাড়া উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকাল ১০টায় পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।  এ ছাড়া বিকালে সঙ্গীতানুষ্ঠান ও কবিতা পাঠের আসর ছাড়াও সন্ধ্যায় নাটক লাশ মঞ্চস্থ করা আয়োজন করা হয়েছে।

অন্যদিকে ‘মুক্তির আলো জ্বলুক সবার প্রাণে’ এ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন নাট্যদুয়ারের আয়োজনে দু’দিনব্যাপী পথ নাট্য -- উৎসব শেষ হয়েছে।

নাট্যদুয়ারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ উৎসবের আয়োজন করে। উৎসবের দ্বিতীয় দিনে বাউল গানের আসর, পথনাটক ‘নিদান কাল’ ও চিড়িয়াখানা মঞ্চস্থ করা হয়।