ফরিদপুরে শুক্রবার থেকে তিন দিনব্যাপী শিশু-কিশোর নাট্যোৎসব
ফরিদপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী দক্ষিণাঞ্চলীয় শিশু-কিশোর নাট্যোৎসব। শিশু - কিশোর সংগঠন চাঁদের হাট পঞ্চমবারের মত এ নাট্যোৎসবের আয়োজন করছে।
কবি জসিমউদ্দিন হলে আয়োজিত এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও কেন্দ্রীয় চাঁদের হাটের সাধারণ সম্পাদক শাহ আলমগীর ।
তিনদিনব্যাপী এ নাট্যোৎসবে কুষ্টিয়া, মাদারীপুর, বরিশাল, যশোর, রাজবাড়ী, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা ও ফরিদপুরের মোট ১১টি শিশু - কিশোর সংগঠন অংশগ্রহণ করবে।
