রাবিতে যুদ্ধবিরোধী আলোকচিত্র প্রর্দশনী শুরু
‘যুদ্ধের ইতিহাস সীমাবদ্ধ থাকুক বর্ণময়, মারণাস্ত্রগুলো শোভা পাক জাদুঘরে’ এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী যুদ্ধবিরোধী আলোকচিত্র প্রর্দশনী।
আজ সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম এর কন্যা ও রাবি মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনী আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে, বুধবার একই সময়ে শহীদ তপন চত্বরে এবং বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত রাবির পুরাতন ফোকলোর চত্বরে চলবে বলে জানা গেছে ।
