২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্র সাংবাদিক সালাউদ্দিন আহম্মেদ নেই

বিশিষ্ট চিত্র সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ আর নেই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 06:04 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

কলকাতার একটি বেসকারি হাসপাতালে আজ রোববার সকাল ১০ টার দিকে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। এক সপ্তাহ আগে তিনি কলকাতার বি এম বিড়লা হার্ট রিসার্চ কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তার শরীরে একটি পেসমেকার স্থাপনের সব প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল।

কলকাতায় বাংলাদেশ উপ - দূতাবাসের প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সালাউদ্দিন আহম্মেদ ইনকিলাবের সিনিয়র চিত্র সাংবাদিক হিসাবে কর্মরত ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে আছে। দীর্ঘদিন ধরে তিনি জটিল হৃদরোগে ভুগছিলেন।

সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশ উপদূতাবাসের তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে।  

এদিকে সাংবাদিক সালাউদ্দিনের আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতায় কর্মরত বাংলাদেশ মিডিয়ার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ করেসপন্ডেন্ট ক্লাব।