২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতি সংরক্ষণমূলক কর্মকান্ডে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস সোমবার বলেছেন, এশিয়ান স্থাপত্য, বাউল গান ও ফটোগ্রাফিসহ বিভিন্ন সংস্কৃতি সংরক্ষণমূলক কর্মকান্ডে দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নগরীতে এক কর্মশালায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশী সংস্কৃতি সংরক্ষণে সহায়তা প্রদান একটি বড় গর্বের বিষয় বলে মার্কিন দূতাবাস অনূভব করে। এর মধ্য দিয়ে বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি বিকাশ লাভ করবে। 

দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্টাডি অফ বেঙ্গল আর্ট (আইসিএসবিএ) যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারের সহায়তায় ডুকুমেন্টেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব ফটো আর্কাইভস শীর্ষক তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

প্যাট্রিসিয়া এ বিউটেনিস সমাপনী অধিবেশনে কর্মশালায় অংশগ্রহণকারী ১৬ জনের মধ্যে সনদ বিতরণ করেন।

সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিত সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এম আসাদুজ্জামান ও আসিএসবিএ এর চেয়ারম্যান ও একাডেমিক পরিচালক ড. এনামুল হক।