কবি শামসুর রাহমান চিরনিদ্রায় শায়িত
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানকে বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজ - ই জানাজা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের লোকজন এই জানাজায় অংশ নেন।
এ ছাড়া সকাল ১০টা ২০ মিনিট থেকে ১২ টা ৫৫ মিনটি পর্যন্ত কবির মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে কবির হাজার হাজার গুণগ্রাহী, ভক্ত, রাজনৈতিক ও সাংস্কৃতি কর্মী তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেশের সাহিত্য ও সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব, বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান গুণীজনরাও কবির প্রতি তাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে শহীদ মিনারে উপস্থিত হন। এ সময় সেখানে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।
কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের উদ্দেশ্যে উপস্থিত বিশিষ্ট নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রফেসর আনিসুজ্জামান, ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রফেসর এ এ এম এস আরেফিন সিদ্দিক, নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী, রামেন্দু মজুমদার, পীযুষ বন্দোপাধ্যায়, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, কবি রফিক আজাদ, রবিউল হোসেন, নাসির আহমেদ, চিত্রশিল্পী হশেম খান প্রমুখ।
উল্লেখ্য, কবি শামসুর রাহমান
তিনি মাইওকার্ডিয়াল ইনফারকশনসহ বিভিন্ন জটিলতায় ভূগছিলেন। গত ৬ আগস্ট শ্বাসকষ্টসহ নানা জটিলতা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭।
