২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরেণ্য কবি শামসুর রাহমান আর নেই

গত চার দশকেরও বেশী সময় ধরে বাংলা সাহিত্যে দোর্দন্ড প্রতাপের সঙ্গে রাজত্ব করা দেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান আর নেই। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

তিনি মাইওকার্ডিয়াল ইনফারকশানসহ নানাবিধ জটিলতায় ভূগছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। তাঁর শরীরের অন্য প্রত্যঙ্গগুলোও অবশ হয়ে গিয়েছিল।

কবি শামসুর রাহমানকে গত ৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।