জীবন - মৃত্যুর সন্ধিক্ষণে কবি শামসুর রহমান, একনজর দেখতে হাসপাতালে শুভাকাঙ্খীদের ভীড়
চার দশকেরও বেশী সময় ধরে বাংলা সাহিত্যের কবিতা জগতে যিনি প্রবল প্রতাপের সাথে রাজত্ব করেছেন সেই অন্যতম প্রধান কবি শামসুর রাহমান এখন জীবন - মৃত্যুর সন্ধিক্ষণে।
প্রিয় কবিকে শুধুমাত্র একটিবার চোখের দেখা দেখার জন্য প্রতিদিনই হাসপাতালে ভিড় করছে অসংখ্য গুণমুগ্ধ। আজও এ চিত্রের ব্যতিক্রম ছিল না। তাই কর্তৃপক্ষ বাধ্য হয়ে ভক্তদের অনুভূতি লেখার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটের গেটে আজ একটি ‘মন্তব্য বই’ খুলেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সাথে তার এ লড়াই চলছে প্রায় দু সপ্তাহ ধরে।
চিকিৎসকরা জানিয়েছেন, গতকালের তুলনায় আজ কবির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
কবির চিকিৎসার জন্য গঠিত নয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড কবির শারীরিক অবস্থা নিয়ে আলোচনার জন্য এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে কর্তব্যরত ডা. ইকবাল সাংবাদিকদের জানান, কবির শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে এই মুহুর্তে দেশের বাইরে না নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের লোকের কাছে অনুরোধ জানানো হয়েছে। এই মুহুর্র্তে কবিকে দেশের বাহিরে নিয়ে যাওয়াটা তার জীবনের জন্য ঝুঁকিবহুল।
তিনি আরও বলেন, আজ তিনি কয়েকবার বমিকরায় এখন আর তাকে শিরার মাধ্যমে স্যালাইন দেওয়া হচ্ছে না। তার রক্তচাপও বিপদজনকভাবে উঠানামা করছে। তার ফুসফুস ও কিডনি ঠিকভাবে কাজ করছে না। তবে এখনও কবির জ্ঞান আছে।
গত ৬ই আগস্ট কবি শামসুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজে
ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টের সমস্যাসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছে।
