২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শামসুর রহমানের অবস্থার আরও অবনতি

বঙ্গবন্ধু শেখ মুুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন দেশের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের অবস্থার আরও অবনতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 04:47 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

কর্তব্যরত ডাক্তার আতিকুর রহমান ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে বিডিনিউজকে জানান, কয়েকবার বমি করায় এখন তাকে শিরার মাধ্যমে স্যালাইন দেওয়া হচ্ছে। মঙ্গলবারের তুলনায় তার রক্তচাপ বিপদজনকভাবে উঠানামা করছে এবং ফুসফুসও ঠিকমতো কাজ করছে না। তবে তার জ্ঞান আছে এখনও।

চিকিৎসকরা জানান, কবি বর্তমানে মাইয়োকার্ডিয়াল এনফারকশানে ভূগছেন। সেইসাথে তার শরীরের অন্য অংশগুলোও অকেজো হয়ে যাচ্ছে।

গতকালের মত আজও রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক জনতা কবিকে একনজর দেখার জন্য হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ই্উনিটে ভিড় করে ।

কবিকে গত ৬ই আগস্ট শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারনে হাসপাতালে ভর্তি করা হয়।