হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী বুধবার
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী বুধবার। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হিন্দু সম্প্রদায় এ দিনটি ধর্মীয় মর্যাদায় উদযাপন করে থাকে।
দিনটি উপলক্ষে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে।
সারা বিশ্বের মতো দেশের হিন্দু সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে। কর্মসূচির মধ্য রয়েছে সমাবেশ, পূজা, প্রদীপদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
হিন্দু সম্প্রদায়ের সাধারণের কাছে অত্যন্ত জনপ্রিয় কৃষ্ণ অষ্টম অবতার। ভগবান বিষ্ণু দেহধারণ করে শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আসেন। মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্ম হওয়ায় মধ্য রাত থেকে জন্মাষ্টমী উদযাপন শুরু হবে।
