২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শামসুর রাহমানের অবস্থা অপরিবর্তিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি কক্ষে চিকিৎসাধীন কবি শামসুর রাহমানের শারীরিক অবস্থা রোববারও অপরিবর্তিত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

শ্বাসপ্রণালী ও অন্যান্য জটিলতার কারণে তাঁকে এখনও কৃত্রিম উপায়ে শ্বাস প্রদান করা হচ্ছে।

কবির শ্বাসনিঃসরণ ব্যবস্থা ভালভাবে কাজ না করায় ডাক্তার তাঁর পরিবারকে শ্বাসযন্ত্রনালী সরবরাহ করার জন্য বলেছে।

আইসিইউ সূত্র জানায়, কবিকে নলের সাহায্যে খাবার, ওষুধ খাওয়ানো হচ্ছে।

যকৃৎ ও অকার্যকর হওয়ার ফলে বরেণ্য কবিকে গত ৬ আগস্ট বিএসএমএমইউতে ভর্তি করা হয় ।