২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী দিবসে বর্ণাঢ্য আয়োজন

আন্তর্জাতিক আদিবাসী দিবসে বুধবার জেলার গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর সোনাবর কলেজ মাঠে নাচোল, গোমস্তাপুর উপজেলার বি¯তৃর্ণ বরেন্দ্র অঞ্চলে হাজার হাজার আদিবাসী সমাবেত হয়ে উদযাপন করে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এ দুটি উপজেলায় ওঁরাও আদিবাসীদের দিঘোরী, সাঁওতাল আদিবাসীদের পারগান পরিষদ এবং ইউনিয়ন কমিটি আয়োজিত আদিবাসী দিবসের কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ গান।

গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের ওঁরাও আদিবাসীদের দিঘোরী পরিষদের সভাপতি খগেন্দ্রনাথ এক্কার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক আনসারী। বিশেষ অতিথি হিসেবে রহনপুর পৌর চেয়ারম্যান গোলাম মোস্তাফা বিশ্বাস, রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, পাবর্তীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, আদিবাসী নেতা লক্ষ্মী রাম ধানোয়ার, ইউপি সদস্য আমেশ্বরী কেরকাটা প্রমুখ।