২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ লোকশিল্পী হাজেরা বিবি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

পল্লীকবি জসিমউদ্দীনের øেহধন্যা ও ফরিদপুরের প্রবীণ লোকশিল্পী হাজেরা বিবি হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্লিটজ ডেস্ক

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

তিনি তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের প্রথম মহিলা শিল্পী।

ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা হাজেরা বিবির বয়স এখন ৯৩। এ পর্যন্ত বহু সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন এই গুণী শিল্পী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বাংলাদেশ বেতারে গান রেকর্ডিংয়ের জন্য তিনি ঢাকায় আসেন। পরের দিন সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কেন্দ্রে গান রেকর্ডিং করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সিসিইউ’র-১০১ নম্বর বেডে চিকিৎসাধীন এ প্রবীণ শিল্পীর অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে প্রবীণ এই লোকশিল্পীর অসুস্থতায় ফরিদপুরের বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করে তার চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছে।