এডিনবরায় দর্শকদের মন মাতালো টমি মিয়ার বাউল দল
রান্নার রাজা টমি মিয়ার বাউল দল মন মাতিয়েছে এডিনবরার দর্শকদের। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যের ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এডিনবারায় গত ৬ আগস্ট থেকে আয়োজিত এক সাংস্কৃতিক উৎসবে যোগ দেন টমি মিয়া ও তার বাউল দল।
গত দু’ দশক ধরে মুখরোচক রান্না রেঁধে টমি মিয়া বিশ্বব্যাপী বিস্তর সুনাম অর্জন করেছেন। পাশাপাশি বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যকে করেছেন ধন্য।
এডিনবরায় আয়োজিত বিশ্বের বৃহত্তম এই সাংস্কৃতিক উৎসব চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
