রাবিতে ‘মিরর ফিল্ম সোসাইটি’র আত্মপ্রকাশ
‘গণমানুষের জন্য চলচ্চিত্র’ এ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘মিরর ফিল্ম সোসাইটি’।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা ও রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্ত—নু, গণযোগাযোগ বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। এ সময় সোসাইটির সভাপতি নবিউল করিম লিখিত বক্তব্য পাঠ করেন এবং সম্মেলনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। সম্মেলনে জানানো হয়, ২৮ এপ্রিল আাহবায়ক কমিটি গঠনের মধ্যদিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে এবং ৫ আগস্ট ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
বাংলা চলচ্চিত্র দেখা, পাঠ করা, আলোচনা সেমিনার - সিম্পোজিয়াম এবং নির্মাণে কর্মশালার আয়োজন, সবার জন্য বিনোদনের ক্ষেত্র হিসেবে চলচ্চিত্রকে প্রস্তুত করা, চলচ্চিত্রে আর্থ-সাংস্কৃতিক-রাজনৈতিক ও আন্তজার্তিক পরিমন্ডল উপস্থাপন, বাংলা চলচ্চিত্রের সুস্থ ধারা ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ এবং সবার জন্য চলচ্চিত্রে অংশগ্রহণ নিশ্চিতসহ আটটি উদ্দেশ্য তুলে ধরা হয়।
সংগঠনটির লক্ষ্য হিসেবে রয়েছে, রাবিতে আর্কাইভ প্রতিষ্ঠা, শিল্পটির চর্চা এবং ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ।
