২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম ঘোষ পরিচালিত ‘ট্রেজার ইন দা øো ’ এর প্রদর্শনী বুধবার

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন রেইনবো ফিল্ম সোসাইটি, ঢাকা ফিল্ম সোসাইটি এবং জাহাঙ্গীরনগর ফিল্ম সোসাইটি’র যৌথ সহযোগিতায় সিকিমের অ্যাওয়ার্ড বিজয়ী তথ্যচিত্র ‘ট্রেজার ইন দা øো’র একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তথ্যচিত্রটি ২৬ জুলাই সন্ধ্যা সাতটায় রুশ কালচারাল সেন্টারে ( বাড়ি নং--১০, সড়ক নং--৭, ধানমন্ডি আর/এ, ঢাকা--১২০৫) প্রদর্শন করা হবে বলে সোমবার হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গৌতম ঘোষের পরিচালনায় নির্মিত ২৬ মিনিটের তথ্যচিত্রটি ২০০২ সালের সেরা তথ্যচিত্র হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে।

এতে হিমালয় রাজ্য সিকিমের সংস্কৃতি ও জনগণের পাশাপাশি বিভিন্ন নান্দনিক স্থানের চিত্র তুলে ধরা হয়েছে।

বর্তমানে ঢাকা সফররত তথ্যচিত্রটির চিত্রনাট্যকার ও দক্ষিণ এশিয়া ফাউন্ডেশনের মহাসচিব রাহুল বড়–য়া প্রদর্শনীর আগে চলচ্চিত্রটির বিষয়ে বিস্তারিত উপস্থাপন করবেন।

তিনি নয়াদিল্লীতে ২৪-৩০ অক্টোবর অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়া চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়েও তথ্য উপস্থাপন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।